অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নোয়াবের ২০২৬-২০২৭ নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

ছবি : সংগৃহীত

সংস্কার ১৫ মার্চ ২০২৬: নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। গতকাল অনুষ্ঠিত সভায় ২০২৬-২০২৭ মেয়াদের জন্য কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম. মাশরুর রিয়াজ নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন নিউএজ-এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, আজাদীর সম্পাদক এম এ মালেক, পূর্বকোণের সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্রকাশক নাসিম মনজুর।

সংস্কার/ইএমই

 

সম্পর্কিত খবর

প্রশাসক ও ভিসি নিয়োগে গণতান্ত্রিক ধারা ক্ষতিগ্রস্ত : জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম অভিযোগ করেছেন, ১১টি সিটি করপোরেশন, ৪২টি জেলা পরিষদে প্রশাসক এবং সাতটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগ গণতান্ত্রিক ধারাবাহিকতার ওপর আঘাত হেনেছে। তিনি বলেন, সরকারের এসব পদক্ষেপ জুলাইয়ের

বাসসে পদত্যাগ করলেন এমডি মাহবুব মোর্শেদ : বিক্ষোভের প্রেক্ষাপট

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তিনি কয়েক দিন আগে পদত্যাগ করেন। বাসসের ওয়েবসাইটেও এখন আর তার নাম এমডি ও প্রধান সম্পাদকের জায়গায় দেখা যাচ্ছে না। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের

দায়িত্বশীল বিরোধী দল হতে চায় জামায়াত : জাতীয় স্বার্থে সহযোগিতা

জাতীয় সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, বিরোধিতার জন্য বিরোধিতা করা হবে না, আবার না বুঝে কোনো সহযোগিতাও করা হবে না।

বিরোধীদের পার্লামেন্টে নিতে পরিকল্পনা ছিল : হারুনুর রশিদ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি আসনে ফলাফল নিয়ে নানা প্রশ্ন রয়েছে।  শনিবার