আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২২ মে ২০২৬ শুক্রবার: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ঝিনাইদহে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
বিক্ষোভ-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এনসিপি নেতা আসিফ মাহমুদ অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার সময় ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মীর হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তিনি দাবি করেন, জুমার নামাজের পর এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এবং দেশে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার দেখা যাচ্ছে।
সমাবেশে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের প্রশ্ন করার অধিকার রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, শুধু নাসীরুদ্দীন পাটওয়ারী নন, দেশের প্রতিটি নাগরিকই মত প্রকাশ ও প্রশ্ন করার স্বাধীনতা ভোগ করেন।
হামলাকারীদের গ্রেপ্তারে শুক্রবার রাত পর্যন্ত আলটিমেটাম দিয়ে আসিফ মাহমুদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে তারা বিষয়টিকে নতুন প্রজন্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করবেন। একই সঙ্গে তিনি সতর্ক করেন, গ্রেপ্তার না হলে তাদের সমালোচনা ও প্রতিবাদ কেবল নিয়মতান্ত্রিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না।
এর আগে শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সঙ্গে কথা বলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একপর্যায়ে পেছন দিক থেকে কয়েকজন যুবক তার দিকে ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে এনসিপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী আহত হন।
ঘটনার পর সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন, তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
সংস্কার/ইএমই
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বর্তমানে তদন্ত প্রতিবেদনের খসড়া চূড়ান্ত যাচাই-বাছাই চলছে। সব প্রক্রিয়া শেষ হলে এটি
সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পূর্বঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। সোমবার গভীর রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত
দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিসে শূরার অধিবেশনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। নেতারা বলেন, জাতীয় ঐকমত্য, গণতান্ত্রিক সংস্কার, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদের কার্যকর বা
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক