অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ ফেব্রুয়ারী ২০২৬: ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫ এ কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য ও প্রথম বই-এই পাঁচ শাখায় মোট ৮ জন লেখককে সম্মাননা দেওয়া হয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠান গতকাল চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ আলো সম্পাদকমণ্ডলীর সভাপতি, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।

এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবিতায় আব্দুল হাই শিকদার; উপন্যাসে সাদত হোসাইন ও শানারেই দেবী শানু; প্রবন্ধে মোহাম্মদ এজাজ ও মাহবুব আজীজ; শিশু সাহিত্যে আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী; প্রথম বই শাখায় দিদারুল আলম।

অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে সম্মাননা, ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন। এ সময় আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান ও সহযোগী সম্পাদক রাজু আলীম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করে। উল্লেখ্য, ২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে সেরা কাজগুলোকে এই সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সাহিত্য এবং সংস্কৃতি

সংস্কৃতির ইংরেজি ‘কালচার’। বাংলায় ‘কৃষ্টি’।  আরবিতে ‘তামাদ্দুন’।  এই ছোট শব্দটিকে নিয়েই পৃথিবী গড়ে উঠেছে। শব্দটির সহজ কোন ব্যাখ্যা নেই।  এই শব্দটির মধ্যে আমাদের জাতীয় জীবন, আমাদের সাহিত্য,

বই মেলার ইতিহাসে বাংলাদেশ

মানুষ চিন্তাশীল এক আশ্চর্য প্রাণী। সে শুধু চিন্তাই করে না, চিন্তার বাস্তবায়নও করে। প্রথমে ভাষা, তার পর লেখা, ছাপানো বই, তার পর আবার বইমেলা! পাঠক-ক্রেতাকে আকৃষ্ট করার নানান কায়দা-কানুন। ইতিহাস ঘেঁটে জানা যায়, এই বইমেলার ইতিহাস কমপক্ষে ৫০০ বছরের পুরনো ইতিহাস। পৃথিবীতে প্রথম বইমেলার শুভ সূচনা হয় জার্মানিতে, যা ফ্রাঙ্কফুর্ট বইমেলা নামে সুপরিচিত। মাত্র পাঁচ দিনের বইমেলা। প্রথম তিন দিন ব্যবসায়ীদের জন্য। পরের দুই দিন সবার জন্য উন্মুক্ত।