আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৪ জুলাই ২০২৬ শনিবার: দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিসে শূরার অধিবেশনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। নেতারা বলেন, জাতীয় ঐকমত্য, গণতান্ত্রিক সংস্কার, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি। একই সঙ্গে ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের সহযোগীদের পুনরায় সক্রিয় হওয়ার বিভিন্ন প্রচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত আমীর আল্লামা আবদুল কাইয়ুম সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশন পরিচালনা করেন মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার। সভায় নেতারা বলেন, অতীতের দুঃশাসন ও দমন-পীড়নের রাজনীতি যাতে আর ফিরে না আসে, সে জন্য জাতীয় ঐক্য আরও শক্তিশালী করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সভায় দেশের বিভিন্ন স্থানে ইসলামপন্থী রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে হয়রানি ও বৈষম্যমূলক আচরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ, ন্যায়সঙ্গত আচরণ এবং সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
নেতারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অসাধু সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিম্ন ও মধ্যআয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
অধিবেশনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, ডা. মাওলানা মুহাম্মদ ইলিয়াস, সহকারী অর্থসচিব মাওলানা আনোয়ারুল কবির, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, মাওলানা দ্বীনে আলম হারুনী, মাওলানা এনামুল হক কুতুবী, মাওলানা এরশাদ বিন জালাল এবং শাকিরুল হক খান।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা