আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩ ফেব্রুয়ারী ২০২৬: ২০২৪ সালের রক্তক্ষয়ী জুলাই আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের মৃত্যুর দায় স্বীকার করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। ভারতের কলকাতায় বিজেপিঘনিষ্ঠ সাংস্কৃতিক মঞ্চ খোলা হাওয়া আয়োজিত এক বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
সোমবার আয়োজিত ওই অনুষ্ঠানে প্রায় আধা ঘণ্টার বক্তব্যে জয় বলেন, জুলাইয়ের আন্দোলনে যত নিরপরাধ ছাত্র ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, তার সম্পূর্ণ দায় তিনি নিজের কাঁধে নিচ্ছেন। এর আগে তিনি প্রকাশ্যে এ দায় স্বীকার করেননি।
বক্তব্যে জয় জানান, কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি ন্যায্য ছিল। সরকার আগেই কোটা বাতিল করেছিল, কিন্তু আদালতের নির্দেশে তা ফিরে আসায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে, যা সরকারের ব্যর্থতা বলেও তিনি উল্লেখ করেন। তবে তিনি দাবি করেন, আন্দোলনের আড়ালে থাকা কট্টরপন্থি ও জঙ্গিরাই সহিংসতা, অগ্নিসংযোগ ও গোলমালের সূচনা করেছিল। শেখ হাসিনার প্রকাশিত অডিও রেকর্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার বা পুলিশ আগ বাড়িয়ে সহিংসতা শুরু করেনি।
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়েও বক্তব্য দেন জয়। তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে আয়োজিত নির্বাচনকে ‘একতরফা’ ও ‘প্রহসন’ বলে দাবি করেন। তার মতে, এই নির্বাচন মূলত বিএনপি ও জামায়াতের দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে এবং জাতীয় পার্টির মতো দলকেও প্রচারের সুযোগ দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে হওয়া এই নির্বাচন গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া ভারতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জয়। তার দাবি, বিএনপি যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন এবং জামায়াত ও পাকিস্তান নেপথ্য থেকে প্রভাব বিস্তার করছে, যা ভারতের পূর্ব সীমান্তের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করে বলেন, জামায়াতকে বাংলাদেশের রাজনীতির মূল শক্তি হয়ে ওঠা থেকে রুখে দেওয়ার এটাই শেষ সুযোগ। বক্তব্যের শেষাংশে জয় বলেন, গত বছরের ৫ থেকে ১৫ আগস্টের মধ্যে কয়েকশ আওয়ামী লীগ কর্মী ও পুলিশ নিহত হওয়ার দায়ও বর্তমান অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না।
সংস্কার/ইএমই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের দক্ষিণে বঙ্গোপসাগর অঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা হয়েছে এবং আল্লাহর দেওয়া দ্বীনের পথে থাকলে তা একসময় সারা বাংলায় ছড়িয়ে পড়বে। সোমবার ১৩ এপ্রিল ২০২৬ বিকালে বরগুনার তালতলী
দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অর্ধশতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন করায় নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার ১৩ এপ্রিল ২০২৬ সকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
আওয়ামী লীগের সঙ্গে অলিখিত চুক্তির কারণেই দাগি আসামিরা জামিন পাচ্ছে, এমন অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের নেতা সারজিস। রোববার ১২ এপ্রিল ২০২৬ দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে আয়োজিত
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দেড় দশক পার হলেও এখনও বিচার সম্পন্ন হয়নি। এ বিষয়ে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সোমবার (৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে