অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জুলাইয়ের বিচার, জাদুঘর চালু ও শহীদদের স্মরণে নানা কর্মসূচি

ছবি : সংগৃহীত

সংস্কার ১ জুলাই ২০২৬ বুধবার: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই সেখানে প্রবেশ করবে। তিনি অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলার তদন্ত ও বিচারকাজ ধীরগতিতে চলছে। ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে থাকা মামলার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর ও রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান তিনি। একই সঙ্গে সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দ্রুত কর্মসূচি ঘোষণার আহ্বান জানান। এ সময় ১৪-দলীয় জোটের নেতা হাসানুল হক ইনুর ১০ বছরের সাজাকে অপর্যাপ্ত উল্লেখ করে আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তির প্রত্যাশা করেন।

নাহিদ ইসলাম বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই পালন করলেই হবে না, আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হবে। তার মতে, জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি এবং আন্দোলনে আহত ও নিহতদের অনেকেই ন্যায়বিচার পাননি। তিনি জানান, বর্তমান সরকারের সময়ে জুলাই-সংশ্লিষ্ট মাত্র দুটি মামলার রায় হয়েছে, তাই বিচার প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করা প্রয়োজন। তিনি শহীদদের কবরস্থান সংরক্ষণ, জুলাই যোদ্ধাদের যথাযথ পুনর্বাসন, জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঘোষণা দেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী সারাদেশে এনসিপির বিভিন্ন কর্মসূচি চলবে। সরকারকে জুলাইয়ের চেতনা ও গণঅভ্যুত্থানের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বানও জানান তিনি।

এদিকে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১ জুলাইয়ের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেন। নেতারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ মাইলফলক। কর্মসূচি শেষে শহীদদের রুহের মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা