আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩০ মে ২০২৬ শনিবার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা বিতরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।
বেলা ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
শ্রদ্ধা নিবেদনের পর বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের টি অ্যান্ড টি খেলার মাঠ সংলগ্ন এলাকায় দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। বিএনপি জানিয়েছে, ঈদ-পূর্ব সময়ে হাজারো পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে।
এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে আরও ১৬টি মানবিক সহায়তা কর্মসূচিতে তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে। এসব কর্মসূচিতে খাদ্য, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে।
অন্যদিকে সকাল সাড়ে ৯টায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
পরে বেলা ১১টায় হাইকোর্ট মাজার সংলগ্ন এলাকায় আইনজীবীদের আয়োজনে দুস্থদের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সেখানে বিএনপিপন্থী আইনজীবী নেতারা উপস্থিত থাকবেন।
এদিকে বেলা ১১টা ২০ মিনিটে কারওয়ান বাজারের এফডিসির সামনে আরেকটি মানবিক সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সেখানে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাজধানীর পাশাপাশি দেশের জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআনখানি, গণখাদ্য বিতরণ, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দলটির নেতারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, জাতীয়তাবাদী দর্শন এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানের স্মরণে এবারের কর্মসূচিগুলো শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং জনগণের পাশে দাঁড়ানোর জনসেবামূলক উদ্যোগ হিসেবেও পালন করা হচ্ছে।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা