অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গুগলের দেয়া তথ্যে গ্রেফতার শিশু যৌন নিপীড়ক

মোবাইলে ধারণ করে রাখা শিশু যৌন নির্যাতনের একটি ভিডিও শনাক্ত করে গুগল। এরপর গুগলের দেয়া তথ্যে বরিশালের সেই নিপীড়ককে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।অপরাধ তথ্য বিভাগ সিআইডির বিশেষ পুলিশ সুপার মোঃ রেজাউল মাসুদ বলছেন, এনসিএমইসির সাথে যুক্ত হওয়ার পর থেকে তারা আমাদের অনেক তথ্য দিচ্ছে।

‘আমরা সেগুলো যাচাই বাছাই করে দেখি। তার কিছু থাকে ইন্টেলিজেন্স, কিছু সতর্কতামূলক, কিছু সরাসরি শিশুদের নির্যাতনের। আমরা সেগুলো যাচাই বাছাই করে বিভিন্ন ঘটনায় পদক্ষেপ নিচ্ছি।’মোবাইলে শিশু নিপীড়নের তথ্যটি ইন্টারনেটে সংযুক্ত মোবাইল ডিভাইসে রাখার পরেই শনাক্ত করে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। এরপর গুগল সেটি জানায় ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেনের (এনসিএমইসি) কে।তারা এই তথ্যটি বাংলাদেশের সিআইডির কাছে পৌঁছে দিয়েছে।এরপর সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন বিভাগ ওই নিপীড়ককে শনাক্ত করে গ্রেফতার করে। ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্ল­য়টেড চিলড্রেন (এনসিএমইসি)

যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান- যারা শিশু যৌন নির্যাতন ও শিশু পর্নোগ্রাফি বন্ধে কাজ করে।

যুক্তরাষ্ট্রে নিবন্ধিত গুগল, ফেসবুকের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের নেটওয়ার্কে শিশুদের যৌন নিপীড়ন সংক্রান্তবিভিন্ন তথ্য এ প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে থাকে। তারা সেসব তথ্য বিভিন্ন দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহের মাধ্যমে ব্যবস্থা নিয়ে থাকে।

এই এনসিএমইসির সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের অপরাধ তথ্য বিভাগ (সিআইডি)।

বিশেষ পুলিশ সুপার মোঃ রেজাউল মাসুদ জানান, সংস্থাটির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এর মধ্যেই বেশ  কয়েকটি অভিযান চালানো হয়েছে। বরিশালের শিশু নিপীড়নের ওই ঘটনাটি ঘটেছে প্রায় দেড় বছর আগে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই নিপীড়ক তরুণকে ঢাকার বনানী এলাকা থেকে ১২ জানুয়ারী গ্রেফতার করেছে সিআইডি। তিনি সেখানে শ্রমিকের কাজ করতেন। বোনের বাড়ীতে বেড়াতে গিয়ে তিনি শিশুটিকে নিপীড়ন করেছিলেন। এ ঘটনার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ওই তরুণ। কিন্তু ঘটনার শিকার শিশুর পরিবার মামলা করতে রাজি হয়নি। ফলে সিআইডির এক উপ-পরিদর্শক (এসআই) মামলা করেছেন।ম (সূত্র : বিবিসি)

সম্পর্কিত খবর

‘নতুন কুঁড়ি’র কর্মশালায় তথ্য ও সম্প্রচার সচিব

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ-মেধা অন্বেষণের বড় প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার সচিব। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) ঢাকার তথ্য ভবনে ডিএফপির সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতা উপলক্ষে দিনব্যাপী এক কর্মশালা

ত্রাণ কার্যক্রমে শিশুদের অবদান মানবতার এক উজ্জ্বল উদাহরণ

টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ।

শিশুর দৈর্ঘ্য ৯ ইঞ্চি ওজন ১১ আউন্স

জুলাই মাসে মাত্র ১১ আউন্সের ওজন নিয়ে পৃথিবীতে এসেছিল কনোর নামের ওই শিশু। যার দৈর্ঘ্য টেনেটুনে ৯ ইঞ্চি। আর ওজন হিসেব করল তা ছিল একটি সোডা ক্যানের থেকেও কম! খুবই বিরল এ ঘটনা দেখে চিকিৎসকেরা বলেছিলেন, জন্ম নেয়ার মতো আকারই আসলে ছিল না কনোরের। জন্মের পরে কনোরের বাবা নিজের এক হাতের তালুতে ধরে রাখতে পারতেন ওই শিশুকে। আবার তার হাতের তালুতেই পুরো শুইয়ে দেয়া যেত কনোরকে। নিউইয়র্কের

৫ মাসেই পাথর শিশু!

বয়স মাত্র পাঁচ মাস। অসহায় বাবা-মায়ের চোখের সামনে পাথরে পরিণত হয়ে যাচ্ছে শিশু মেয়েটি। অতি বিরল জিনগত রোগের শিকার ব্রিটেনের লেক্সি রবিনস। ধীরে ধীরে তার শরীরের সমস্ত মাংসপেশী পরিণত হচ্ছে হাড়ে। ২০ লাখের মধ্যে একজনের শরীরে এই লক্ষণ দেখা যায়।