অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গণরায় অগ্রাহ্য করলে ‘আরেকটি ৫ আগস্ট’ আসতে পারে

ছবি : সংগৃহীত

সংস্কার ৪ এপ্রিল ২০২৬ শনিবার: জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ যে মতামত দিয়েছে, তা অস্বীকার করা হলে নতুন করে গণঅভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হতে পারে। তার মতে, গণরায়কে অবজ্ঞা করলে আরেকটি ৫ আগস্ট খুব সন্নিকটে

শনিবার ৪ এপ্রিল ২০২৬ বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১ দলীয় জোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি বলেন, জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, তা সংসদের দুই-তৃতীয়াংশ ক্ষমতা দিয়ে প্রত্যাখ্যান করা হলে পরিস্থিতি শুভ হবে না। তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্ট জনগণ সংসদে গিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং সেই জনতাকে উপেক্ষা করার পরিণতি ভালো হবে না।

তিনি আরও বলেন, নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করা হলেও ৫ আগস্টের গণঅভ্যুত্থানই ছিল প্রকৃত গণরায়। ওই আন্দোলনে দেশের ৭০ শতাংশ মানুষ যে মতামত প্রকাশ করেছে, তা অস্বীকার করা হলে আবারও গণঅভ্যুত্থানের ঝুঁকি তৈরি হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ১১ দলীয় জোটের এই বড় সমাবেশ ও বিক্ষোভ থেকে জনগণের মনোভাব বোঝা উচিত। গণরায়কে প্রত্যাখ্যান করলে শেষ পর্যন্ত জনগণই সরকারকে প্রত্যাখ্যান করবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

শাপলা চত্বর মামলার তদন্ত শেষ : ২১ জুলাই অভিযোগপত্র জমার আশা

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বর্তমানে তদন্ত প্রতিবেদনের খসড়া চূড়ান্ত যাচাই-বাছাই চলছে। সব প্রক্রিয়া শেষ হলে এটি

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ : মামলা ও তদন্তে কমিটি

সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পূর্বঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। সোমবার গভীর রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির

দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিসে শূরার অধিবেশনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। নেতারা বলেন, জাতীয় ঐকমত্য, গণতান্ত্রিক সংস্কার, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদের কার্যকর বা

সাভারে এনসিপির সমাবেশে হামলা : তদন্ত ও দ্রুত বিচার দাবি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক