অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গণভোট বাস্তবায়নে বিলম্ব জনগণের প্রতি অবমাননা

ছবি : সংগৃহীত

সংস্কার ২৩ মার্চ ২০২৬ সোমবার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, গণভোট বাস্তবায়নে বিলম্ব করা জনগণকে অপমান করার শামিল।

সোমবার (২৩ মার্চ) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহেশখালী উত্তর শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদে জনগণকে রাষ্ট্রের মালিক ও সর্বোচ্চ ক্ষমতার উৎস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই জনগণের মতামতের প্রতিফলনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর অনুষ্ঠিত গণভোটের রায় ভবিষ্যতে দেশ পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত। এ গণভোট উপেক্ষা করা বা বাস্তবায়নে বিলম্ব করা হলে তা জনগণের প্রতি অবমাননার শামিল হবে।

দেশে চলমান নৈরাজ্য ও অনিয়মের চিত্র তুলে ধরে তিনি বলেন, নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা ছিল বেশি, কিন্তু তা পূরণে ব্যর্থতা দেখা যাচ্ছে। পবিত্র ঈদের সময়েও সাধারণ মানুষ সরকারি দলের কর্মীদের হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শহর সাংগঠনিক সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি কামরুল হাসান, মহেশখালী উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, ছাত্রশিবির মহেশখালী উত্তর সভাপতি পারভেজ রনি, মহেশখালী দক্ষিণ সভাপতি শাহরিয়ার কায়েফ জিহাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংস্কার/ইএমই

 

সম্পর্কিত খবর

ইসলামী আইন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের দক্ষিণে বঙ্গোপসাগর অঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা হয়েছে এবং আল্লাহর দেওয়া দ্বীনের পথে থাকলে তা একসময় সারা বাংলায় ছড়িয়ে পড়বে। সোমবার ১৩ এপ্রিল ২০২৬ বিকালে বরগুনার তালতলী

জ্বালানি সংকটে গাড়িবহর নিয়ে শোডাউন : ছাত্রদল নেতা পদচ্যুত

দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অর্ধশতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন করায় নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার ১৩ এপ্রিল ২০২৬ সকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অলিখিত সমঝোতার ফলেই দাগি আসামিদের জামিন : সারজিসের অভিযোগ

আওয়ামী লীগের সঙ্গে অলিখিত চুক্তির কারণেই দাগি আসামিরা জামিন পাচ্ছে, এমন অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের নেতা সারজিস। রোববার ১২ এপ্রিল ২০২৬ দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে আয়োজিত

সাগর-রুনি হত্যার বিচার না হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিবে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দেড় দশক পার হলেও এখনও বিচার সম্পন্ন হয়নি। এ বিষয়ে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সোমবার (৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে