আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৭ ফেব্রুয়ারী ২০২৬: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল দ্বিমুখী রাজনীতি করছে। তিনি বলেন, ওই দলের নেতারা প্রকাশ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে কথা বললেও গোপনে তারা ও তাদের কর্মীরা ‘না’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। শনিবার দুপুর ১২টায় যশোর শহরের ভৈরব চত্বরে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ওই পক্ষ সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িত। তিনি অভিযোগ করেন, তারা মা-বোনদের হিজাব খুলে লাঞ্ছিত করছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো ভারতের দালালি করার চেষ্টা করছে। তিনি বলেন, মুখে যা-ই বলা হোক না কেন, তারা বাংলাদেশের মানুষের প্রকৃত চাহিদা ও আকাঙ্ক্ষা ধারণ করে না।
তিনি আরও বলেন, শুক্রবার ইনকিলাব মঞ্চের ঘটনায় প্রশাসনের আচরণ ছিল এক ধরনের টেস্ট ম্যাচ। তার দাবি, আবারও পুরোনো আওয়ামী ফ্যাসিস্ট কায়দায় পুলিশকে ব্যবহার করার চেষ্টা চলছে। প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, জনগণের টাকায় বেতন পাওয়া কর্মকর্তাদের বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে, কোনো রাজনৈতিক দলের কাছে নয়। পুলিশের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি, জামায়াত বা এনসিপির পুলিশ না হয়ে বাংলাদেশের পুলিশ হতে হবে। দায়িত্ব পালনের সময় কোনো দল বা পক্ষের কলঙ্ক গায়ে না মাখানোর কথাও বলেন তিনি।
পথসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি যশোরের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নূরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর-৩ আসনে ১১ দলীয় ঐক্যজোটের শরিক দল জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের এবং এনসিপির কেন্দ্রীয় নেতা সাকিব শাহরিয়ার। তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা