আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৩ এপ্রিল ২০২৬ সোমবার: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের দক্ষিণে বঙ্গোপসাগর অঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা হয়েছে এবং আল্লাহর দেওয়া দ্বীনের পথে থাকলে তা একসময় সারা বাংলায় ছড়িয়ে পড়বে। সোমবার ১৩ এপ্রিল ২০২৬ বিকালে বরগুনার তালতলী উপজেলায় ইসলামী আন্দোলনের এক তরবিয়ত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুসলমানদের মধ্যে ঐক্য থাকলে সারা দেশে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া সম্ভব। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তাই তার জমিনে আল্লাহর আইনই চলবে, মানব রচিত আইন এ বাংলায় চলতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
চরমোনাইর পীর আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং এ দেশে ইসলামী আইন বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এজন্য সবাইকে আগে ইসলামের কর্মী হিসেবে গড়ে উঠতে হবে এবং ধাপে ধাপে ইসলামী আইন প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
তালতলী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. আফজাল হোসাইনের সভাপতিত্বে মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও কেওড়াবুনিয়া দরবার শরিফের পীর মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, ইসলামী আন্দোলন বরগুনা জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাশেমী, সেক্রেটারি মাওলানা আবদুস সাকুর এবং আমতলী উপজেলা সভাপতি মুফতি মাওলানা মো. ওমর ফারুক জেহাদি প্রমুখ।
সংস্কার/ইএমই
সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও সাংগঠনিক স্থবিরতা কাটাতে অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনে সক্রিয় হয়েছে বিএনপি। দলের মেয়াদোত্তীর্ণ সংগঠনগুলো ঢেলে সাজাতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এবং পদ-পদবির জন্য তৎপরতাও বেড়েছে।
জাকাত নিয়ে বিএনপির নারী নেত্রী নিলুফার মনির বক্তব্যকে ‘অবমাননাকর’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এক বিবৃতিতে বলেন, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সমাজে সাম্য, সহমর্মিতা ও দারিদ্র্য বি
দেশের ব্যাংক খাতে বড় ধরনের লুটপাটের পথ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি। তিনি বলেন, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের অল্প কিছু অর্থ ফেরত দিলেই আবার মালিকানা ফিরে পাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে আরও ব
সুপ্রিম কোর্টে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের অবস্থানকে কেন্দ্র করে হাইকোর্ট বিভাগে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীদের একাংশ। বুধবার ২৯ এপ্রিল ২০২৬ হাইকোর্টের এনেক্স ভবনের নিচে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা এ কর্মসূচি পালন করেন। এ সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে