আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ এপ্রিল ২০২৬ রবিবার: আওয়ামী লীগের সঙ্গে অলিখিত চুক্তির কারণেই দাগি আসামিরা জামিন পাচ্ছে, এমন অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের নেতা সারজিস। রোববার ১২ এপ্রিল ২০২৬ দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সারজিস বলেন, “দুঃখজনক হলেও সত্য, বিএনপি আওয়ামী লীগের ভোটেই ক্ষমতায় এসেছে এবং তাদের মধ্যে একটি অলিখিত সমঝোতা ছিল। আওয়ামী লীগের নেতাকর্মী এমনকি শেখ হাসিনাও দেশের বাইরে বসে এখন এসব কথা বলছেন।” তিনি আরও বলেন, নতুন সরকার গঠনের পর দেখা যাচ্ছে, ওই সমঝোতার কারণে অভ্যুত্থানের সময় যারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা করেছে এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত, তাদের অনেকেই এখন জামিন পাচ্ছে।
সংসদে বাতিল হওয়া ২০টি অধ্যাদেশকে ১১৩টি পাস হওয়া অধ্যাদেশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে সারজিস বলেন, “অভ্যুত্থানের আগে ও পরে বিএনপি যেসব সংস্কার ও স্বাধীন প্রতিষ্ঠান চেয়েছিল, ক্ষমতায় এসে তারা সেগুলোই নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে।” তিনি অভিযোগ করেন, “সরকার আবার প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবে চালাতে চাইছে। এ কারণেই গুম, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কিত অধ্যাদেশ বাতিল করা হয়েছে।”
জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সারজিস বলেন, “যারা আগে হামলা ও হুমকি দিয়েছিল, তারা এখনো বুক ফুলিয়ে ঘুরছে এবং শহীদ পরিবারদের ভয়ভীতি দেখাচ্ছে—‘তোদের সময় শেষ’এ ধরনের হুমকিও দেওয়া হচ্ছে।” বিএনপির উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “আপনারা যদি বিরোধী দলের কবর খুঁড়তে চান এবং সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটেন, তাহলে সেই কবরেই আপনাদের জায়গা হবে আগে।”
সরকার শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নানা প্রতিশ্রুতি ও প্রলোভন দেখাচ্ছে বলেও দাবি করেন সারজিস। তিনি বলেন, এসবের বিনিময়ে বিভক্ত হবেন না। এতে আপনাদের স্বপ্ন ক্ষতিগ্রস্ত হবে, আর সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে দেশ। শেষে তিনি বলেন, আমরা চাই না আপনাদের কোনো দলের ব্যানারে দেখা যাক। আপনারা যে আদর্শে প্রিয়জনদের হারিয়েছেন, সেই আদর্শেই অটল থাকুন। আমরা সঠিক থাকলে আমাদের পক্ষে বলুন, ভুল করলে আমাদের বিরুদ্ধেও কথা বলুন।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা