আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৮ মার্চ ২০২৬ শনিবার: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখার জন্য ‘ডিপ স্টেট’ একটি সুপরিকল্পিত কৌশল প্রস্তাব করেছিল, তবে তারা তা প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপি আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, দায়িত্ব গ্রহণের শুরুতেই কিছু শক্তিশালী প্রতিষ্ঠান, যাদের ‘ডিপ স্টেট’ বলা হয়, তাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল—শেখ হাসিনার নির্ধারিত মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত অন্তর্বর্তী সরকারই যেন ক্ষমতায় থাকে এবং তারা এতে সহযোগিতা করবে।
তিনি জানান, এই প্রস্তাবের সঙ্গে কিছু শর্তও জড়িত ছিল। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তাদের সুবিধা নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নির্বাচন থেকে দূরে রাখার পরিকল্পনাও এতে অন্তর্ভুক্ত ছিল। তিনি বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে থাকা সাজা বহাল রেখে আদালতের প্রক্রিয়া দীর্ঘায়িত করার মাধ্যমে তাদের নির্বাচনে অংশগ্রহণ বাধাগ্রস্ত করার একটি রোডম্যাপও দেখানো হয়েছিল। বিশেষ করে তারেক রহমানের সাজা বহাল থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না এ বিষয়টিও পরিকল্পনায় ছিল।
আসিফ মাহমুদ দাবি করেন, এই কৌশলের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে ক্ষমতায় টিকে থাকার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তাদের সামনে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু তারা এতে সম্মতি দেননি। তিনি আরও বলেন, সরকার গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল বলেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে তারা আগেভাগেই পদত্যাগ করেন।
তবে বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, আগের সরকারের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি এখন মন্ত্রী পদে রয়েছেন, যদিও তারাই আগে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেছিলেন। এতে নির্বাচনের ‘লেভেল প্লেইং ফিল্ড’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও উল্লেখ করেন, সাংবিধানিক ধারাবাহিকতার যে যুক্তি আগে তাদের পক্ষে ব্যবহার করা হতো, ‘ডিপ স্টেট’ সমর্থন পেলে সেটিকে ভিত্তি করে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ তৈরি করা যেত। কিন্তু তারা সেই সমঝোতায় যাননি বলে দাবি করেন।
সংস্কার/ইএমই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের দক্ষিণে বঙ্গোপসাগর অঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা হয়েছে এবং আল্লাহর দেওয়া দ্বীনের পথে থাকলে তা একসময় সারা বাংলায় ছড়িয়ে পড়বে। সোমবার ১৩ এপ্রিল ২০২৬ বিকালে বরগুনার তালতলী
দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অর্ধশতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন করায় নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার ১৩ এপ্রিল ২০২৬ সকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
আওয়ামী লীগের সঙ্গে অলিখিত চুক্তির কারণেই দাগি আসামিরা জামিন পাচ্ছে, এমন অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের নেতা সারজিস। রোববার ১২ এপ্রিল ২০২৬ দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে আয়োজিত
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দেড় দশক পার হলেও এখনও বিচার সম্পন্ন হয়নি। এ বিষয়ে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সোমবার (৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে