অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

‘হ্যাঁ’ ভোটে পাস হওয়া সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে : পানিসম্পদমন্ত্রী এ্যানি

ছবি : সংগৃহীত

সংস্কার ১৯ মার্চ ১০২৬ বৃহস্পতিবার: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কোনো প্রস্তাবে হ্যাঁ জয়ী হলে তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং সংসদে বিল উত্থাপনের মাধ্যমে তা সংবিধানের অংশে অন্তর্ভুক্ত হবে। বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ সন্ধ্যায় লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আন্দোলনে গুম-খুনের শিকার নেতাকর্মীদের স্মরণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

মন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর এক মাসে সরকার কীভাবে দেশ ও জনগণের পাশে দাঁড়িয়েছে, তা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান। প্রধানমন্ত্রীর কার্যক্রমও সবার কাছে স্পষ্ট। তিনি আরও বলেন, জুলাই সনদ পাসের মাধ্যমে শপথ নেওয়ার কোনো বাধ্যবাধকতা আগে ছিল না এবং এখনও নেই। তবে হ্যাঁ ভোটে কোনো প্রস্তাব পাস হলে সংসদে তা উত্থাপনের মাধ্যমে কার্যকারিতা শুরু হবে।

সংসদে নোট অব ডিসেন্ট বিষয়ে তিনি বলেন, এসব বিষয়ে আলোচনার মাধ্যমে কখনো ইতিবাচক, কখনো নেতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। ফ্যামিলি কার্ড প্রসঙ্গে এ্যানি বলেন, অনেকে এটিকে নির্বাচনী প্রতিশ্রুতি বলে মনে করলেও ইতোমধ্যে তারেক রহমান পাইলট প্রকল্প হিসেবে এর কার্যক্রম শুরু করেছেন। আগামী মাসে কৃষক কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী প্রতিটি বিষয় দেখভাল করছেন। ছুটির দিনেও তিনি ক্যাবিনেট বৈঠক ও অফিস করছেন। এ ধারা পাঁচ বছর অব্যাহত থাকলে দেশের মানুষ এর সুফল পাবে। মন্ত্রী আরও বলেন, সংসদে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা যেন ভালো কাজগুলো তুলে ধরে এবং ভুলগুলো চিহ্নিত করে। তিনি জানান, খাল খনন কর্মসূচির জন্য জামায়াতের আমিরও প্রশংসা জানিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক শাহাবুদ্দিন শাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ এবং জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়