অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট : রহস্য উদ্ঘাটনে অগ্রগতি

ছবি : সংগৃহীত

সংস্কার ২৮ ডিসেম্বর ২০২৫: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডটি রহস্যজনক এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যেই এ মামলার চার্জশিট দেওয়া হবে। শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা উদ্ঘাটনের জন্য পুলিশ, ডিবি, র‌্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে। তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়, কারণ এতে প্রতিপক্ষ সতর্ক হয়ে যেতে পারে।

তিনি জানান, এ পর্যন্ত মামলার তদন্তে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে, যা বর্তমানে সিআইডিতে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও ডিবি পুলিশ উদ্ধার করেছে। ডিএমপি কমিশনার আরও কলেন, এই হত্যাকাণ্ডে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের তথ্য পাওয়া গেছে। তদন্তে ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়েছে। এটি একটি পরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড এবং এর পেছনে আরও অনেকে জড়িত থাকতে পারে। বিষয়টি উদ্ঘাটনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সবশেষে শেখ মো. সাজ্জাত আলী বলেন, মামলার বিষয়ে তার কাছে থাকা তথ্যের মধ্যে তদন্তের স্বার্থে যতটুকু প্রকাশ করা সম্ভব, ততটুকুই তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল ডিবির মিডিয়া সেন্টারে ডিবির প্রধান এ বিষয়ে বিস্তারিতভাবে গণমাধ্যমকে ব্রিফ করবেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়