অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৬ মাসেই সম্পূর্ণ কুরআনের হাফেজ : বিস্ময় ছড়াল ৯ বছরের হাসান

ছবি : সংগৃহীত

সংস্কার ৫ নভেম্বর ২০২৫ :  শরীয়তপুরের নরিয়ার পণ্ডিতশার এলাকার একটি কাওমি মাদ্রাসায় পড়া ৯ বছর বয়সী মোহাম্মদ হাসান মাত্র ৬ মাস ৮ দিনে পুরো কুরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। অতি অল্প সময়ে এই ব্যতিক্রমী সাফল্যে মাদ্রাসা ও এলাকাজুড়ে বয়ে চলেছে আনন্দের জোয়ার।

সম্প্রতি তাঁর মাদ্রাসায় আয়োজন করা এক অনুষ্ঠানে হাসানের মাথায় হাফেজ হওয়ার সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেওয়া হয়। উপস্থিত শিক্ষক ও সহপাঠীরা ছোট্ট শিক্ষার্থীর এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন। তার বাবা-মায়ের দোয়া এবং শিক্ষকদের আন্তরিকতার কারণেই তিনি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছেন। তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাসানের বাবা সওগত হাওলাদার বলেন,ছোটবেলা থেকেই ছেলে ধর্মীয় পড়াশোনায় মনোযোগী। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর অল্প সময়েই সে কায়দা, আমপারা ও নাজেরা শেষ করে হিফজ শুরু করে এবং তা দ্রুতগতিতে সম্পন্ন করে। তাঁর অধ্যবসায় দেখে শিক্ষকসহপাঠীদেরও বিস্ময় ছিল। এই বিষয়ে মাদ্রাসার পরিচালক জানান,সাধারণত শিক্ষার্থীরা পুরো কুরআন মুখস্থ করতে ২ থেকে ৩ বছর সময় নেয়। সেখানে হাসান মাত্র ৬ মাস ৮ দিনে হিফজ সম্পন্ন করেছে যা প্রতিষ্ঠানটির ইতিহাসে নজিরবিহীন।

হাসানের পরিবার আশা করছে ভবিষ্যতে সে বড় আলেম হয়ে দুনিয়াজুড়ে কুরআনের আলো ছড়িয়ে দেবে। ছোট্ট হাসানেরও লক্ষ্য খুব স্পষ্ট, ধর্মীয় শিক্ষায় নিজেকে আরও উন্নত করা এবং এগিয়ে যাওয়া। বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে এবং গত ৬ বছরে এখান থেকে ৮৭ জন হাফেজ হয়েছেন। কিন্তু সবচেয়ে কম বয়সে হাফেজ হওয়ার নতুন রেকর্ড এবার হাসানের দখলেই। তাঁর এই অর্জন অধ্যবসায়,মনোযোগ এবং ধারাবাহিক ধর্মীয় শিক্ষার এক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সংস্কার/ইএমএফ

সম্পর্কিত খবর

দেশব্যাপী ইফার সীরাত প্রতিযোগিতা শুরু : থাকছে নগদ পুরস্কার

বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে

৪০ দিন জামাতে নামাজ : ৩৭ শিক্ষার্থীকে বাইসাইকেল ও নগদ পুরস্কার

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা

প্রধানমন্ত্রী একুশে পদক বিতরণ ও বইমেলার উদ্বোধন করবেন

আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

চট্টগ্রামে বই বিনিময় উৎসব : একদিনে প্রায় ২৫ হাজার বিনিময়

চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার