অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হুমায়রা

ছবি :  ইন্টারনেট 

সংস্কার ১৬ নভেম্বর ২০২৫: আন্তর্জাতিক অঙ্গনে কুরআন তিলাওয়াতের গৌরব আবারও তুলে ধরলেন বাংলাদেশের একজন মেধাবী তরুণী হাফেজা হুমায়রা মাসুদ। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ বৈশ্বিক কুরআন প্রতিযোগিতায় তিনি নারীদের বিভাগে সেরা হয়ে প্রথম স্থান অর্জন করেন। এই প্রতিযোগিতাটি আয়োজন করে ইন্দোনেশিয়ান কুরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন, যেখানে মোট ১২টি দেশ থেকে ১৪৩ জন প্রতিযোগী অংশ নেন। বহু প্রতিভাবান অংশগ্রহণকারীকে হারিয়ে হুমায়রা সবার শীর্ষে উঠে আসেন। একই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান পান ইন্দোনেশিয়ার আয়েশা ইজ্জত মুসলিমা এবং কায়রানি নফসুল মুতমাইন্না।

পুরুষদের বিভাগেও ছিল কঠিন প্রতিদ্বন্দ্বিতা। সেখানে প্রথম হন নাইজেরিয়ার বশীর উসমান ইমাম। আর ইন্দোনেশিয়ার দুই প্রতিযোগী, মুহাম্মাদ তাওফীক হাকীম ও সওলা মুহাম্মাদ দিয়া আল হক দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেন। ফলাফল ঘোষণা করা হয় মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, কায়রোর ঐতিহ্যবাহী ইসলামী স্থাপনা এল-মুস্কি এলাকার আর-রাওযাহ আল-হুসাইনিয়া ময়দানে এক সাদামাটা কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আল-আজহার মসজিদের ইমাম ও বিশিষ্ট কারি শায়খ ফাওযী আল-বারবারী আজহারী।

হুমায়রা মাসুদ আগে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের পরিচয় রেখেছেন। ২০১০ সালে জর্ডানে হিফজুল কুরআন প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় হয়েছিলেন। পরে ২০২৫ সালে মিশরের ওয়াক্ফ মন্ত্রণালয় আয়োজিত ৩১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৬০টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে অনারব বিভাগে পঞ্চম স্থান অর্জন করেন। স্ত্রীর ধারাবাহিক এই অর্জনে আনন্দে ভেসে ওঠেন তাঁর স্বামী মাওলানা মাসুম বিল্লাহ গুলজার আজহারী। তিনি বলেন,হুমায়রার এই সাফল্য শুধু ব্যক্তিগত - বরং বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি, তিলাওয়াতের সমৃদ্ধ ঐতিহ্য এবং কুরআনপ্রেমী জাতি হিসেবে আমাদের মর্যাদা আন্তর্জাতিকভাবে আরও উজ্জ্বল করেছে। এক কথায়,হুমায়রা মাসুদের এই বিজয় প্রমাণ করে - বাংলাদেশের প্রতিভাবান কারি ও হাফেজরা চাইলে বিশ্বমঞ্চে সবসময়ই আলো ছড়াতে পারে।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

দেশব্যাপী ইফার সীরাত প্রতিযোগিতা শুরু : থাকছে নগদ পুরস্কার

বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে

৪০ দিন জামাতে নামাজ : ৩৭ শিক্ষার্থীকে বাইসাইকেল ও নগদ পুরস্কার

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা

প্রধানমন্ত্রী একুশে পদক বিতরণ ও বইমেলার উদ্বোধন করবেন

আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

চট্টগ্রামে বই বিনিময় উৎসব : একদিনে প্রায় ২৫ হাজার বিনিময়

চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার