আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৭ নভেম্বর ২০২৫: জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই নানা মহল থেকে ভোটপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার কিছু প্রচেষ্টা দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তার ভাষায়, নির্দিষ্ট কিছু গোষ্ঠীর উদ্দেশ্য স্পষ্ট নির্বাচনের গতি থামিয়ে দেওয়া। আজ সোমবার ১৭ নভেম্বর ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আয়োজিত ‘বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার রূপান্তর: একটি কৌশলগত রোডম্যাপ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, বিভিন্ন দলের উত্থাপিত দাবি-দাওয়াগুলো দেখলে মনে হয়, নির্বাচনকে ব্যাহত করাই যেন তাদের মূল লক্ষ্য। তবু শেষ পর্যন্ত সবাইকে নির্বাচনের ময়দানেই আসতে হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, কিছু দল যে সংস্কার প্রস্তাব তুলে ধরেছে, সেগুলোর বড় অংশই নির্বাহী বিভাগের ক্ষমতা সংকুচিত করার উদ্দেশ্যে। তার প্রশ্ন নির্বাহী বিভাগের কার্যক্ষমতা সীমিত করে দিলে রাষ্ট্র কাঠামো পরিচালিত হবে কোনভাবে? প্রধান নির্বাহীর ক্ষমতা যদি অযথা বাঁধা পড়ে, তাহলে পুরো প্রশাসনিক যন্ত্রই অচল হয়ে পড়বে। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের কাজকর্ম একা কোনো নির্বাহী বিভাগ চালায় না; বহু পক্ষের সমন্বয়ে দেশ পরিচালিত হয়। তার মতে, শেখ হাসিনার সময়ে একনায়কতান্ত্রিক আচরণ দেখা গেছে বলে ভবিষ্যতের সব প্রধানমন্ত্রী স্বৈরাচার হবেন এমন ধারণা বাস্তবসম্মত নয়।
বিএনপির এই নেতা আরও ব্যাখ্যা করেন, তাদের দল যে সংস্কার প্রস্তাব দিয়েছে স্বাধীন বিচারব্যবস্থা, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক কাঠামো, আধুনিক নির্বাচন কমিশন ও গণমাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা গেলে দেশে স্বৈরতন্ত্রের পুনরুত্থানের ঝুঁকি অনেকটাই কমে যাবে। তার বক্তব্যের শেষভাগে তিনি প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত নির্বাচনে অংশ নিতে সব রাজনৈতিক দলকে আহ্বান জানান এবং নির্বাচনকে কেন্দ্র করে স্থিতিশীলতার ওপর জোর দেন।
সংস্কার/ইএফহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা