অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা রেঞ্জের ডিআইজি

ছবি : ইন্টারনেট 

সংস্কার ১৭ নভেম্বর ২০২৫: ফরিদপুরের ভাঙ্গায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে আজ সোমবার ১৭ নভেম্বর ২০২৫, সরেজমিন সফরে আসেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি এলাকাজুড়ে ঘুরে ঘুরে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখে তিনি তাদের প্রশংসা করেন। ভাঙ্গা বিশ্বরোড মোড়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায়কে সামনে রেখে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা কঠোরভাবে গ্রহণ করা হয়েছে। কোথাও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে সেখানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসারসহ সব বাহিনী মোতায়েন রাখা হয়েছে। 

তিনি আরও জানান, দায়িত্বে থাকা সদস্যদের উপস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। জনগণের জান-মাল রক্ষায় যা যা প্রয়োজন, সকল প্রস্তুতি সম্পন্ন। এছাড়া বিশৃঙ্খলা সৃষ্টির মতো কোনো নির্দিষ্ট তথ্যও তাদের কাছে নেই। অন্যদিকে, সকাল থেকেই ফরিদপুর জেলা সদরসহ প্রতিটি উপজেলায় গুরুত্বপূর্ণ প্রবেশমুখ, বাজার, সরকারি স্থাপনা ও মোড়ে বিজিবি, পুলিশ ও র‌্যাবের যৌথ চেকপোস্ট বসানো হয়। ভাঙ্গার বড়বাজার মোড়, পুরনো বাসস্ট্যান্ড, গোলচত্বর ও নতুন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পথচারী ও যানবাহনে তল্লাশি চালানো হয়েছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই সঙ্গে টহল দিচ্ছে র‌্যাব-পুলিশ ও বিজিবির একাধিক টিম। এদিকে সকাল সাড়ে নয়টার দিকে কৃষক দলের নেতাকর্মীরা ভাঙ্গার বিভিন্ন এলাকায় মিছিল বের করেন যা পুরো পরিস্থিতিকে আরও নজরদারির আওতায় নিয়ে আসে। 

পরিদর্শন শেষ করে ডিআইজি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বাস্তবায়ন করা হচ্ছে এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়