আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার: বিচার বিভাগের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট দুই বিচারপতির স্বাক্ষরের পর মঙ্গলবার ৭ এপ্রিল ২০২৬ এ রায় আদালতের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
রায়ে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, সুপ্রিমকোর্টের প্রস্তাব অনুযায়ী তিন মাসের মধ্যে বাংলাদেশ সুপ্রিমকোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় গঠন করতে হবে। একই সঙ্গে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধান আবারও সুপ্রিমকোর্টের হাতে ন্যস্ত করা হয়েছে।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রিটকারী পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এ রায়ের ফলে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ এখন সুপ্রিমকোর্টের অধীনেই থাকবে, রাষ্ট্রপতির নয়।
পূর্ণাঙ্গ রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনীকে অবৈধ ঘোষণা করে ১৯৭২ সালের মূল সংবিধানের বিধান পুনর্বহাল করা হয়েছে। এতে বিচারক ও ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ ও শৃঙ্খলাবিধান সুপ্রিমকোর্টের ওপর ন্যস্ত থাকবে।
আদালত আরও বলেন, ১৯৭৫ সালের চতুর্থ সংশোধনী এবং ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১১৬ অনুচ্ছেদে আনা পরিবর্তন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তাই সেগুলো বাতিল করা হলো। এর ফলে ১৯৭২ সালের মূল বিধান স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে এবং রায়ের দিন থেকেই তা কার্যকর হবে।
এ ছাড়া ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালাকেও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করেছে হাইকোর্ট। উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর একই নির্দেশনা দিয়ে সংক্ষিপ্ত রায় দেন হাইকোর্ট। পরে এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলো।
এর আগে ২০২৪ সালের ২৫ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ও ২০১৭ সালের বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এবং পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী সাদ্দাম হোসেনসহ সাতজন রিট দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে ২৭ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে।
রুলে সংশ্লিষ্ট বিধানগুলো কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং বিচার বিভাগের পৃথক সচিবালয় কেন প্রতিষ্ঠা করা হবে না, তা জানতে চাওয়া হয়। আইন মন্ত্রণালয়ের দুই সচিব ও সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জবাব দিতে বলা হয়। পরবর্তীতে রুলের শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
সংস্কার/ইএমই
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া