আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৫ মার্চ ২০২৬: বিশ্ব রাজনীতির অস্থিরতা ও জ্বালানি বাজারের দোলাচলের প্রভাবে বড় ধরনের চাপের মুখে পড়েছে মার্কিন শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০ (S&P 500) সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পতন দেখেছে। সর্বশেষ লেনদেন শেষে সূচকটি ০.৬১ শতাংশ কমে ৬,৬৩২.১৯ পয়েন্টে নেমে এসেছে, যা ২০২৬ সালের এখন পর্যন্ত সর্বনিম্ন অবস্থান। একই সঙ্গে সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থানের তুলনায় এটি প্রায় ৫ শতাংশ কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সূচকের নিম্নমুখী ধারা শুরু হয়। ওই দিন সূচকটি ছিল ৬,৮৭৮.৮৮ পয়েন্টে। এরপর ধারাবাহিক দরপতনে এখন পর্যন্ত সূচকটি প্রায় ৩.৬ শতাংশ কমেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশেষ করে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, এ পতনের প্রধান কারণ। এর ফলে বিশ্ববাজারে অনিশ্চয়তা বেড়েছে এবং জ্বালানি তেলের দামও বৃদ্ধি পেয়েছে।
এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে শেয়ার বিক্রি করে নিরাপদ খাতে বিনিয়োগে ঝুঁকছেন, যার সরাসরি প্রভাব পড়ছে শেয়ারবাজারে। গত দুই সপ্তাহে এসঅ্যান্ডপি ৫০০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য থেকে প্রায় ২.২ ট্রিলিয়ন ডলার হারিয়ে গেছে।
এই সূচকটি শুধু বড় বিনিয়োগকারী নয়, সাধারণ মার্কিন নাগরিকদের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ তাদের অবসর সঞ্চয়, পেনশন ফান্ড ও বিভিন্ন বিনিয়োগের বড় অংশ এই সূচকের সঙ্গে যুক্ত। ফলে বাজার পতনে এসব সঞ্চয়ের মূল্যও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের সতর্কতা, মধ্যপ্রাচ্যের সংঘাত ও তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে বিশ্ব পুঁজিবাজারে চাপ আরও বাড়তে পারে। তাই বিনিয়োগকারীরা এখন সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতির দিকে নজর রাখছেন। (আল-জাজিরা)
সংস্কার/ইএমই
রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ছাড়া গ্রাহকদের আস্থা
দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ আয়োজন করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় দুই হাজার সফল উন্নয়ন কর্মী, বীমা শিল্পের প্রতিনিধি
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা, কৃষিপণ্যের মূল্য সংযোজন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য বিস্তারিত নীতিমালা জারি করা হয়েছে। সোমবার
রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষ ব্যবস্থারত ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)কে নগদ সহায়তা বা তারল্য সুবিধা দেওয়ার নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাসেট পলিসি ডিপার্টমেন্ট-১ এ বিষয়ে নতুন একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে,