অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

২৮ দিনে ২৮ উদ্যোগ : প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনার বিশদ বিবরণ

ছবি : সংগৃহীত

সংস্কার ১৭ মার্চ ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের প্রথম ২৮ দিনে নেওয়া ২৮টি পদক্ষেপকে অভূতপূর্ব কর্মযজ্ঞ হিসেবে উল্লেখ করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব উদ্যোগ তুলে ধরেন।

মাহদী আমিন জানান, ঠিক এক মাস আগে জনগণের ভোটে সরকার গঠন করে বিএনপি। এই স্বল্প সময়ে প্রধানমন্ত্রী নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন, যা জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিন বর্তমানে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, সরকারের এসব পদক্ষেপ সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের বিভিন্ন খাতে প্রভাব ফেলেছে।

সামাজিক সুরক্ষা খাতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৩৭,৫৬৭ পরিবারকে মাসে ২,৫০০ টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু ও গির্জার যাজকদের সম্মানী চালু করা হয়েছে। ঈদ উপলক্ষে অসহায়দের জন্য উপহার বিতরণ এবং প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে প্রায় ২৭ হাজার কৃষককে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ, ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, যা ইতোমধ্যে ৫৪ জেলায় চালু হয়েছে। প্রশাসনিক সংস্কারে প্রধানমন্ত্রী নিজে শনিবারও অফিস করছেন এবং কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। ভিভিআইপি প্রটোকল কমানো, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সীমিত করা এবং এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা বাতিল করা হয়েছে।

অর্থনীতি খাতে বাজার মনিটরিং জোরদার, জ্বালানি স্থিতিশীল রাখতে স্পট এলএনজি ক্রয়, বিদেশি বিনিয়োগ সহজীকরণ এবং শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু এবং ইকোনমিক জোন ও শিল্পাঞ্চলে নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ চলছে।

শিক্ষা খাতে পুনর্ভর্তি ফি ও লটারি পদ্ধতি বাতিল, বিদেশে উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি এবং ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়া উন্নয়নে নতুন কুঁড়ি কর্মসূচি ও মাঠ উন্মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড চালু এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু হয়েছে, যার ৮০ শতাংশ নারী। ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলায় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নারীর নিরাপত্তায় পিংক বাস চালুর নির্দেশ এবং সাইবার বুলিং প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় শৃঙ্খলায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসে ফ্যান ও এসি সীমিত ব্যবহার, ইফতার আয়োজন সংযত করা, কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে।

এছাড়া ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ, বিভিন্ন বিমানবন্দর ও ট্রেনে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশও দেওয়া হয়েছে।

মাহদী আমিন বলেন, এসব পদক্ষেপ প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রমাণ। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগগুলো দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও নতুন প্রজন্মকে প্রস্তুত করতে সহায়ক হবে। তিনি প্রধানমন্ত্রীর আহ্বানও তুলে ধরেনসবাই মিলে করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়