অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

২৬৮ আসনে এককভাবে ভোটে নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ছবি : সংগৃহীত

সংস্কার ১৬ জানুয়ারী ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত বা কোনো জোটে না গিয়ে ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার ১৬ জানুয়ারি বিকেলে পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত নির্বাচনী সমঝোতা বিষয়ে ইসলামী আন্দোলনের অবস্থান শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন মোট ২৭০ আসনে প্রার্থী দিয়েছিল। এর মধ্যে দুজনের প্রার্থিতা বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮ আসনে দলের প্রার্থীরা ভোটের মাঠে থাকছেন। দলটির নেতারা অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর আমির এনজিও ও টাকার বিনিময়ে পরিচালিত কথিত জরিপের উদ্ধৃতি দিয়ে ইসলামী আন্দোলনের আমিরকে অপমান করেছেন। পাশাপাশি জামায়াত শরীয়া আইন থেকে সরে এসে ক্ষমতায় গেলে প্রচলিত আইনের আলোকে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছে এবং ১১ দলীয় জোটে যুক্ত হয়েছে। এসব কারণে ইসলামী আন্দোলন ওই জোটে যোগ না করে এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, পীর সাহেব চরমোনাই সব ইসলামী দলের সমন্বয়ে ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছিলেন। তবে জামায়াত ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় সেই নীতি থেকে সরে এসে প্রতারণা করেছে। ইসলামী আন্দোলন জাতির সঙ্গে কোনো প্রতারণা করেনি বলেও দাবি করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, ১১ দলীয় জোট আসন বণ্টনের ঘোষণা দেয়। তবে সেই সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) অন্তর্ভুক্ত ছিল না। ওইদিন ঘোষিত সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়, যেখানে জামায়াত ১৭৯টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি তিনটি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাতটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) দুটি এবং নেজামে ইসলাম পার্টি দুটি আসনে প্রার্থী দেওয়ার কথা জানায়। ইসলামী আন্দোলন জানিয়েছে, আসন সমঝোতার শেষ পর্যায়ে লক্ষ্য অর্জনের পরিবেশ তৈরি না হওয়ায় তারা জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোটের সঙ্গে কোনো নির্বাচনী সমঝোতায় যাচ্ছে না।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়