আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৭ ডিসেম্বর ২০২৫: বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। এই মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।
বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা - ২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মেলার সময়সূচি ও উদ্বোধনের তারিখ চূড়ান্ত করা হয়। বাংলা একাডেমির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। এছাড়া বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় উদ্বোধন করা হবে। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
সংস্কার/ইএমই
ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রথম প্রচারের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টেলিভিশনে প্রচারের পর অনুষ্ঠানটির গান, নাটক ও বিভিন্ন পর্বের ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফেসবুক-ইউটিউবে ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়ায়। আজ শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার বাংলা সংবাদের
বাঙালির আবেগ ও উচ্ছ্বাসের অমর একুশে বইমেলা আগামীকাল রোববার শেষ হতে যাচ্ছে। শেষ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের বহুল প্রতীক্ষিত ‘শিশুপ্রহর’। এ উপলক্ষে মেলায় ছিল পাপেট-শো, বায়োস্কোপ প্রদর্শন, পছন্দের বই দেখা ও কেনার সুযোগ, পাশাপাশি আবৃত্তি
রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক ২০২৬ প্রদান এবং অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্বজগতে আলো ছড়াবে। তিনি জানান, সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় এবং শিক্ষা-গবেষণা ও
আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিতাই রায় চৌধুরী। বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজক কর্তৃপক্ষ ও প্রকাশকদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। এর একদিন আগে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে