আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২১ জুন ২০২৬ রবিবার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের সরকারি গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও প্রজ্ঞাপন জারি করা হয়।
রোববার প্রকাশিত গেজেটে জানানো হয়েছে, ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় গত ২৩ থেকে ২৫ মে পর্যন্ত ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উদযাপন কমিটি গঠন, ‘নজরুল বর্ষ’-এর লোগো ও পোস্টার তৈরি, বিশেষ ক্যালেন্ডার প্রকাশ এবং স্মারক ডাকটিকিট অবমুক্ত করার উদ্যোগ।
সংস্কার/ইএমই
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁর ১২৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কবির স্ত্রী প্রমীলা দেবীর জন্মভিটা তেওতা জমিদার বাড়ির কাছারিবাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ মে) অনুষ্ঠিত এ আয়োজনে ‘দ্রোহের কবি-প্রাণের কবি’ শীর্ষক আলোচনা
বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ উদ্যোগে আগামী ১৫ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘নেপাল উৎসব’। এতে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। রোববার বিকালে সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে