অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

১৫ মে শিল্পকলায় নেপাল উৎসব : সাংস্কৃতিক সহযোগিতায় জোর

ছবি : সংগৃহীত

সংস্কার ৪ মে ২০২৬ সোমবার: বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ উদ্যোগে আগামী ১৫ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে নেপাল উৎসব। এতে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

রোববার বিকালে সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নেপালের রাষ্ট্রদূত। এ সময় নেপালের উপ-মিশন প্রধান ললিতা সিলওয়াল উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত জানান, উৎসবে নেপালের পোখরা একাডেমি থেকে আগত একটি শিল্পী দল সাংস্কৃতিক পরিবেশনা করবে এবং নেপালি খাবারের বৈচিত্র্য তুলে ধরা হবে।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে, চলমান সংস্কৃতি বিনিময় কর্মসূচি ২০২২-২০২৫ নবায়ন এবং এর পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলা একাডেমি ও নেপাল একাডেমির মধ্যে সাহিত্যিক সহযোগিতা পুনরুজ্জীবিত করা এবং উভয় দেশের সাহিত্যকর্ম অনুবাদের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করে বলেন, নেপাল বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক ও কৌশলগত অংশীদারিত্বকে গুরুত্ব দেয়। তিনি ঢাকার এশীয় চারুকলা প্রদর্শনীতে নেপালের নিয়মিত অংশগ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং হেরিটেজ ট্যুরিজম প্রসারে যৌথ উদ্যোগের প্রস্তাব করেন।

বৈঠকে দুই দেশের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক প্রতিনিধিদের সফর বিনিময় ও যৌথ প্রদর্শনীর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে উভয়পক্ষ একমত হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

আজ রাত ৮টায় আবারও প্রচার হবে ঈদের জনপ্রিয় ‘ইত্যাদি’

ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রথম প্রচারের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টেলিভিশনে প্রচারের পর অনুষ্ঠানটির গান, নাটক ও বিভিন্ন পর্বের ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফেসবুক-ইউটিউবে ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়ায়। আজ শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার বাংলা সংবাদের

শিশুপ্রহরের উচ্ছ্বাসে মুখর বইমেলা : সন্ধ্যার বৃষ্টিতে সাময়িক বিঘ্ন

বাঙালির আবেগ ও উচ্ছ্বাসের অমর একুশে বইমেলা আগামীকাল রোববার শেষ হতে যাচ্ছে। শেষ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের বহুল প্রতীক্ষিত ‘শিশুপ্রহর’। এ উপলক্ষে মেলায় ছিল পাপেট-শো, বায়োস্কোপ প্রদর্শন, পছন্দের বই দেখা ও কেনার সুযোগ, পাশাপাশি আবৃত্তি

একুশে পদক ২০২৬ প্রদান ও বইমেলা উদ্বোধন প্রধানমন্ত্রীর

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক ২০২৬ প্রদান এবং অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্বজগতে আলো ছড়াবে। তিনি জানান, সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় এবং শিক্ষা-গবেষণা ও

২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা : স্টল ভাড়া মওকুফ

আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিতাই রায় চৌধুরী। বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজক কর্তৃপক্ষ ও প্রকাশকদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। এর একদিন আগে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে