আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার: জমির নামজারি, সনদ গ্রহণ, ভূমি জটিলতা ও বিভিন্ন নাগরিক সেবায় ভোগান্তি কমাতে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে একযোগে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’। সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ আয়োজন করছে ভূমি মন্ত্রণালয়।
আগামী ১৯ মে ২০২৬ সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও ভার্চুয়ালি উদ্বোধন করা হবে। এবারের মেলার প্রতিপাদ্য, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত ও সহজ ভূমিসেবা নিশ্চিত করাই এ মেলার মূল উদ্দেশ্য।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের সব বিভাগীয়, জেলা ও উপজেলা ভূমি অফিসে বিভিন্ন ধরনের ভূমিসেবা সরাসরি ও অনলাইনে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের নিবন্ধন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন, খতিয়ানের সার্টিফায়েড কপি ও মৌজা ম্যাপের আবেদন গ্রহণ এবং ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ।
এ ছাড়া অনলাইনে ডিসিআর ও ই-পর্চা সেবা, ডাকযোগে মৌজা ম্যাপ সরবরাহ এবং ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তরের ব্যবস্থাও থাকবে। সেবাগ্রহীতাদের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মেলায় ভূমিসেবা পোর্টাল ব্যবহারে নাগরিকদের সহায়তার জন্য বিশেষ বুথ থাকবে। সেখানে পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর ও ফি জমা দেওয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হবে।
বর্তমানে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে নেওয়া হচ্ছে। ডিজিটাল সেবাগুলো সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করতে ব্যাপক প্রচারণা চালানো হবে।
মেলা চলাকালে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জনসচেতনতামূলক সেমিনার ও সভা অনুষ্ঠিত হবে। সেখানে ভূমি মন্ত্রণালয়ের চলমান উদ্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা, ভূমিসেবা সহজীকরণ এবং ডিজিটাল সেবার বিভিন্ন দিক তুলে ধরা হবে। পাশাপাশি ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ ও তথ্যের জন্য হটলাইন নম্বর ১৬১২২ এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) সম্পর্কেও জানানো হবে। সাধারণ মানুষের মধ্যে “ভূমি আমার ঠিকানা” শীর্ষক বুকলেট বিতরণ এবং ভূমিসেবা বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থাও থাকবে।
মন্ত্রণালয় জানিয়েছে, মেলাকে সফল করতে জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্যকেন্দ্র স্থাপন, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং ডিজিটাল সেবার কার্যকারিতা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
মাইকিং, লিফলেট বিতরণ, জুমার খুতবায় প্রচার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় কেবল নেটওয়ার্ক এবং প্রশাসনের ফেসবুক পেজের মাধ্যমে প্রচারণা চালানো হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও জনসমাগমস্থলে ব্যানার-পোস্টার টানানো হবে।
ভূমি মন্ত্রণালয় নাগরিকদের মেলায় অংশ নিয়ে সরাসরি সেবা গ্রহণ এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে বুধবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জনগণের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানে প্রতি বুধবার নিয়মিত গণশুনানির আয়োজন করা হচ্ছে।
তিনি জানান, ভূমি সংক্রান্ত জটিলতা, নামজারি, সনদ গ্রহণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বিভিন্ন নাগরিক সেবা নিয়ে সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাচ্ছেন। প্রশাসন তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে এবং জটিল বিষয় দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হচ্ছে।
ফরিদা খানম বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান সম্ভব হচ্ছে। সেবামুখী ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে এ ধরনের গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংস্কার/ইএমই
দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং
চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ
বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের