অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

১৩ নভেম্বর সামনে রেখে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

 ছবি : ইন্টারনেট

সংস্কার ১২ নভেম্বর ২০২৫ :  দেশজুড়ে নিরাপত্তা জোরদারে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আসন্ন ১৩ নভেম্বরকে কেন্দ্র করে যেকোনো ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধে বাড়ানো হয়েছে টহল কার্যক্রম এবং কঠোর নজরদারি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হয়েছে। পাশাপাশি রাস্তার পাশে খোলা তেল বিক্রিও সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে, যাতে এসব তেল ব্যবহার করে অগ্নিসন্ত্রাসের পুনরাবৃত্তি না ঘটে। গতকাল মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ১৩ নভেম্বরকে ঘিরে আমরা সর্বোচ্চ প্রস্তুত। সন্ত্রাসী কার্যকলাপের কোনো সুযোগ দেওয়া হবে না। কেউ সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানাতে হবে।

উপদেষ্টা আরো জানান, রাজধানী ঢাকা শহরকে আটটি জোনে ভাগ করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহলের সংখ্যা ও পরিধি বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো ধরনের নাশকতা সংঘটিত হওয়ার আগেই তা প্রতিহত করা যায়। তিনি বলেন, বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা আমরা আর দেখতে চাই না। যারা এসবের পেছনে রয়েছে, তারা দেশের শত্রু এবং তাদের কঠোর হাতে দমন করা হবে। তিনি আরও বলেন, এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় কেবল আইন-শৃঙ্খলা বাহিনী নয়, সাধারণ নাগরিক ও রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনকে সামনে রেখে সব বাহিনীর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। প্রশিক্ষণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে এবং অচিরেই মহড়া পরিচালনা করা হবে। তিনি জানান, নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ, এক লাখ সেনা সদস্য, ৩৫ হাজার বিজিবি, সাড়ে পাঁচ লাখ আনসার এবং প্রায় চার হাজার নৌবাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বলেন, সীমান্ত এলাকা দিয়ে কোনো বহিরাগত সন্ত্রাসী যাতে দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ দেখলেই আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, অনেকে অভিযোগ করেন, সন্ত্রাসীরা দ্রুত জামিন পেয়ে যায়। আমরা আদালতের প্রতি অনুরোধ জানাবো যেন গুরুতর মামলার আসামিরা সহজে জামিন না পায়। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। তার ভাষায়, এখনো কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে, দ্রুততম সময়ে সেগুলো উদ্ধার করতে কাজ চলছে। একই সঙ্গে রাস্তার পাশে তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে কেউ দাহ্য পদার্থ ব্যবহার করে নাশকতা ঘটাতে না পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনাল, মেট্রোরেল, রেলওয়ে ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি, আরাকান সীমান্ত দিয়ে মাদক পাচার কিছুটা কমলেও তা এখনো উদ্বেগমুক্ত নয়। মাদকমুক্ত সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব। শেষে তিনি বিমানবন্দরে অগ্নিকাণ্ডে অস্ত্র ও গোলাবারুদ হারানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, এ ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত শেষ হলে আমরা স্পষ্টভাবে বলতে পারবো কী ঘটেছে এবং দায় কার।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

আজ রাতেই হজ ফ্লাইট উদ্বোধন : ১৮ এপ্রিল থেকে যাত্রী পরিবহন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬  রাত ১১টা ৩০ মিনিটে এই উদ্বোধন অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট সংখ্যা বৃদ্ধি, ভাড়া হ্রাসসহ

খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল স্বাধীনতা পুরস্কার-২০২৬

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করেছে সরকার। বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে

দেশে অর্ধেকের বেশি মানুষ অনলাইনে ইন্টারনেট ব্যবহার করছে

দেশের মোট জনসংখ্যার ৫৩ দশমিক ৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। এর মধ্যে পুরুষ ব্যবহারকারী ৫৬ দশমিক ৬ শতাংশ এবং নারী ৫০ দশমিক ২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার’ বিষয়ক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার

৫ বছরে ৩১১০ পদে নিয়োগের পরিকল্পনা : মোট শূন্যপদ ৪.৬৮ লাখ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, সরকারি শূন্যপদ পূরণে ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, ৬ মাসে ২ হাজার ৮৭৯টি, ১ বছরে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ জাতীয়