আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি: সংগৃহীত
সংস্কার ১১ ডিসেম্বর ২০২৫: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এ তফসিল ঘোষণা করেন। সিইসি জানান, আগামী বছরের (২০২৬) ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
তফসিল অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখসমূহ: মনোনয়নপত্র জমা: ২৯ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল দায়ের: ১১ জানুয়ারি, আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি, প্রচার শুরু: ২২ জানুয়ারি, প্রচার শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা, ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি, দেশের ৩০০ আসনে।
এর আগে নির্বাচন কমিশন এক নির্দেশনায় জানায়, তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত আচরণবিধি নিশ্চিত করতে মোবাইল কোর্ট আইন- ২০০৯ অনুযায়ী প্রতিটি উপজেলা/থানায় কমপক্ষে দু’জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে হবে।
বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে - পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন, তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার: ১ হাজার ২৩৪ জন। এবার ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি, যার মধ্যে - পুরুষ ভোটকক্ষ: ১ লাখ ১৫ হাজার ১৩৭টি, মহিলা ভোটকক্ষ: ১ লাখ ২৯ হাজার ৬০২টি, প্রকাশিত তফসিল অনুযায়ী নির্বাচন সংশ্লিষ্ট সব প্রস্তুতি এখন আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
সংস্কার/ইএমই
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়