অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

১২২ দেশে প্রবাসীদের পোস্টাল ভোট : ইতিহাসে স্থান পাবে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

সংস্কার ২১ জানুয়ারী ২০২৬: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিশ্বের ১২২ দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার উদ্যোগ সফল হলে বিশ্ব ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। এ ধরনের সাহসী ও ঝুঁকিপূর্ণ উদ্যোগ আগে দেশে কেউ নেয় নি। অনেক উন্নত দেশও যা পারেনি, বাংলাদেশ তা করে দেখাচ্ছে।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সিইসি জানান, উদ্যোগ নেওয়ার সময়ই জানা ছিল এতে নানা ঝামেলা ও চ্যালেঞ্জ থাকবে। ১২২ দেশের ভিন্ন সংস্কৃতি, আইন ও পোস্টাল সিস্টেমকে এক সুতোয় গাঁথা ছিল বড় চ্যালেঞ্জ। তবে নির্বাচন কমিশনের টিম নিরলসভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

অপপ্রচার প্রসঙ্গে সিইসি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই না বুঝে সমালোচনা করেন। সাংবাদিকরা পাশে থাকায় মানুষ সঠিক তথ্য পাচ্ছে। নতুন কাজে ভুল-ত্রুটি বা ভুল বোঝাবুঝি হতে পারে, তবে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। সাংবাদিকরা মানুষের বিভ্রান্তি দূর করলে প্রক্রিয়াটি আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, বিদেশি কূটনীতিকরা জানিয়েছেন, বাংলাদেশ যদি এই পোস্টাল ব্যালট ব্যবস্থা সফল করতে পারে, তবে তা বিশ্ব ইতিহাসে স্থান পাবে। প্রতিবেশী দেশগুলোও এভাবে সফল হতে পারেনি। প্রথম বছর হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশের অগ্রগতি অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছে।

সিইসি জানান, শুধু প্রবাসী নয়, কর্মস্থলের কারণে নিজ এলাকায় থাকতে না পারা ভোটার এবং কারাগারে থাকা ব্যক্তিদের জন্যও ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে। এর আগে কেউ এমন ঝুঁকি নেওয়ার সাহস দেখায় নি; নির্বাচন কমিশন অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই উদ্যোগ শুরু করেছে। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং সিনিয়র সচিব আখতার আহমেদ আবুল ফজল মো. সানাউল্লাহ।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

নতুন বেতন কাঠামোয় বাতিল হচ্ছে সরকারি কর্মচারীদের বিশেষ প্রণোদনা

জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ

স্বেচ্ছায় দেশে ফিরলেন লিবিয়ার আটককেন্দ্রে থাকা ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ

কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড : ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া