আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ মার্চ ২০২৬ বুধবার: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা বিতরণের বিস্তারিত তালিকা প্রকাশ করেছেন ওই আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি এবং ‘জবাবদিহিতা’ নামের পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
হাসনাত আব্দুল্লাহ জানান, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার কারণে উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও মোবাইল নম্বর গোপন রাখা হয়েছে। প্রশাসনিক প্রয়োজনে সব তথ্য উন্মুক্ত রাখা হয়েছে।
তিনি আরও জানান, নির্ধারিত তালিকার ভিত্তিতে ১ হাজার মানুষকে নগদ ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৫০০ জনকে সরাসরি ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। তিনি বলেন, তালিকা একসঙ্গে প্রস্তুত করায় পুরো তালিকাই প্রকাশ করা হয়েছে। সহায়তা দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি; বরং প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছানোই ছিল মূল লক্ষ্য।
তবে তিনি উল্লেখ করেন, সীমিত বরাদ্দের কারণে উপজেলার সব সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তার আওতায় আনা সম্ভব হয়নি। সরকারি সহায়তায় ১ হাজার এবং ব্যক্তিগত উদ্যোগে ৫০০ জন উপকৃত হয়েছেন। ফলে এখনো কিছু সুবিধাবঞ্চিত মানুষ সহায়তার বাইরে থাকতে পারেন।
স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই এ তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি। এর আগে, ১০ মার্চ রাতে ফেসবুক লাইভে এসে নিজের নির্বাচনি এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন হাসনাত আব্দুল্লাহ।
সংস্কার/ইএমই
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া