অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

১০০১ জনের বিবৃতি প্রকাশের পর বক্তব্য রাখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ছবি : ইন্টারনেট

সংস্কার ১৯ নভেম্বর ২০২৫: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দেওয়া ১০০১ জনের বিবৃতি। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। তিনি জানিয়েছেন, তালিকায় থাকা ঢাবি শিক্ষকদের বিষয়ে অপরাধের গুরুত্ব মূল্যায়ন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫, দুপুরের পর ডাকসুর নেতৃবৃন্দের সঙ্গে আলাপের সময় উপাচার্য বলেন, আবেগে না ভেসে আইনি কাঠামোর মধ্যেই সব পদক্ষেপ নেওয়া হবে। তার ভাষায়, কোনো সিদ্ধান্ত এমনভাবে নেওয়া যাবে না যা আদালতে টিকবে না, কারণ শেষ পর্যন্ত এ সবই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তিনি জানান, বিষয়গুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে নেওয়া হচ্ছে এবং সিন্ডিকেটের আগামী সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ১০০১ জনের স্বাক্ষরিত বিবৃতি নিয়ে তিনি আরও বলেন, প্রকৃত সংখ্যা যাচাই করা জরুরি। এ কারণে পুরো ডকুমেন্ট আইনজীবী প্যানেলের কাছে পাঠানো হবে, যাতে জানা যায় পরবর্তী করণীয় কী হতে পারে। উপাচার্যের মতে, প্রথমে প্রয়োজন একটিজেনুইন লিস্ট’ - ঢাবির কত জন শিক্ষক প্রকৃতপক্ষে বিবৃতি দিয়েছেন এবং আইনের দৃষ্টিতে তাদের অপরাধের মাত্রা কোথায় দাঁড়ায় এসব নিশ্চিত করেই কার্যক্রম শুরু হবে।

তিনি জানান, তালিকায় থাকা শিক্ষকদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরও কয়েকজনের বিষয়ে প্রক্রিয়া চলমান। পরিস্থিতি সম্পর্কে তার মন্তব্য, বিশ্ববিদ্যালয় এক ধরনের সুস্পষ্ট ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে এবং সে কারণেই প্রশাসন অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এর আগে গত ১৭ নভেম্বর ২০২৫, রায়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, যেখানে তারা স্পষ্টভাবে জানিয়ে দেন শেখ হাসিনাকে জড়িয়ে প্রকাশিত এই রায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ১০০১ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক স্বাক্ষরিত এই বিবৃতি পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব আলম প্রদীপ। ১৭ নভেম্বর,সোমবার প্রকাশিত বিবৃতিতে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রক্রিয়ায় সিদ্ধান্ত ঘোষণা করেছে,তা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে লক্ষ্য করে সাজানো এবং ন্যায়বিচারবিরোধী। তার ভাষায়, ট্রাইব্যুনালের বর্তমান আচরণ স্বৈরাচারী প্রবণতা ও পক্ষপাতদুষ্ট মানসিকতার প্রতিফলন,যেখানে মিথ্যা সাক্ষ্য ও কৃত্রিম প্রমাণের ওপর ভর করে একটি প্রহসনমূলক রায় দাঁড় করানো হয়েছে যা কার্যত একটি ক্যাঙারু কোর্টের রূপ ধারণ করেছে।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়