আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২০ জানুয়ারী ২০২৬: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শহীদদের স্বপ্নের ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
ছাত্রশিবির জানায়, রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার, ক্ষমতার ভারসাম্য এবং জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করে একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে এই প্রচারণা চালানো হবে। মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এ ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য ৮ সদস্যবিশিষ্ট গণভোট ক্যাম্পেইন পরিচালনা কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন।
কমিটির আহ্বায়ক করা হয়েছে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাকে এবং সদস্য সচিব করা হয়েছে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদিকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আমিরুল ইসলাম (কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক), আবু সাদিক কায়েম (কেন্দীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি), ডা. রেদওয়ানুল ইসলাম (কেন্দীয় ছাত্রকল্যাণ সম্পাদক), ইঞ্জিনিয়ার তানভীর হোসেন (কেন্দীয় পাবলিক রিলেশনস সম্পাদক), এস এম ফরহাদ (কেন্দীয় কার্যকরী পরিষদ সদস্য ও ডাকসু জিএস), মোস্তাকুর রহমান জাহিদ (কেন্দীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাকসু ভিপি) এবং মুহিবুর রহমান (কেন্দীয় কার্যকরী পরিষদ সদস্য)।
এক বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, গত দেড় দশকের দুঃশাসন ভেঙে ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তার ভিত্তি হলো জুলাই সনদ। এই সনদ বাস্তবায়ন এবং বৈষম্যহীন সমাজ গঠনে রাষ্ট্রের আমূল সংস্কার প্রয়োজন।
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয়ের মাধ্যমেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। ফ্যাসিবাদী শাসনের অবসান এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মর্যাদাশীল বাংলাদেশ গড়তে এটি একটি ঐতিহাসিক সংস্কার যাত্রা। এ লক্ষ্যে তিনি দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সংস্কার/ইএমই
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া