আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৪ ডিসেম্বর ২০২৫: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায়, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। রিমান্ডে নিয়ে আব্দুল হান্নানের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে মো. আব্দুল হান্নানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তদন্ত কর্মকর্তা প্রথমে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন এবং পরে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন জানান।
শুনানিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, হত্যাচেষ্টার ঘটনার রহস্য উদঘাটনের জন্য আসামির রিমান্ড অত্যন্ত প্রয়োজন। মোটরসাইকেলটি কীভাবে ঘটনাস্থলে গেল, বিশেষ করে মালিক নিজে যখন সেটি চালান নি - এই বিষয়গুলো স্পষ্ট করা জরুরি। এ কারণে সাত দিনের রিমান্ড চাওয়া হয়।
শুনানিকালে আসামি মো. আব্দুল হান্নান আদালতে বলেন, তিনি মোটরসাইকেলটি মিরপুর মাজার রোড এলাকা থেকে কিনেছিলেন। অসুস্থতার কারণে পরিবারের সদস্যরা তাকে বাইক চালাতে নিষেধ করায় মোটরসাইকেলটি বাসায় পড়ে ছিল। পরে তিনি সেটি একটি শোরুমে বিক্রি করেন এবং মালিকানা পরিবর্তন বা নাম চেঞ্জ দুই মাসের মধ্যে সম্পন্ন করার কথা ছিল।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের সময় পুলিশকে সুষ্ঠু তদন্তের অনুরোধ জানিয়ে তিনি উল্লেখ করেছেন, প্রয়োজনে শোরুমে নিয়ে গেলে প্রকৃত তথ্য বের হবে। সব বক্তব্য শুনে বিচারক আসামিকে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়ে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যার চেষ্টা করে।
সংস্কার/ইএমই
হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। একই সময়ে বিভিন্ন কারণে সৌদি আরবে ৪৮ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে বলা হয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামী প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার সভা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ২ জুন ২০২৬ রাতে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় বলা হয়, এ সাফল্য বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান