অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

হাদি হত্যাচেষ্টায় সাপোর্টিং টিমে আরও তিনজন : শনাক্তে ডিবির চেষ্টা

ছবি : সংগৃহীত

সংস্কার ১৫ ডিসেম্বর ২০২৫: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরও তিনজনকে সন্দেহ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ধারণা, তারা ছিল হামলাকারীদের সাপোর্টিং টিমের সদস্য। এখনো তাদের পরিচয় নিশ্চিত না হলেও শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে ডিবি।

ডিবি জানায়, হাদিকে গুলির ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ওই তিনজনের গতিবিধি সন্দেহজনক মনে হয়েছে। হাদি যখন রিকশায় করে বিজয়নগর রোডে আসেন, তখন ঘটনাস্থলে একজন মোবাইল ফোনে কথা বলছিলেন এবং অন্যজন পায়চারি করছিলেন। কিছুক্ষণ পরই সন্ত্রাসী ফয়সাল হাদিকে গুলি করে পালিয়ে যায়। সে সময় মোটরসাইকেলের চালকের আসনে ছিল আলমগীর।

পুলিশ জানায়, মূল দুই সন্ত্রাসীকে গ্রেপ্তারের জন্য ডিবি ও র‍্যাবের ছয়টি টিম ঢাকাসহ সারা দেশে অভিযান চালাচ্ছে। গতকাল রোববার রাতে ঝিনাইদহের শৈলকুপায় র‍্যাবের একটি টিম অভিযান চালিয়েও ফয়সালকে পায়নি। এছাড়া নড়াইলে ডিবির একটি টিম অভিযান চালালেও সন্ত্রাসীদের কোনো সন্ধান মেলেনি। মূল সন্দেহভাজন দুই আসামি দেশে আছে নাকি ভারতে পালিয়ে গেছে - এ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। পুলিশ বলছে, দুই আসামি দেশেই আছে। তবে ডিবির একটি সূত্র জানায়, তারা ঘটনার দিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে।

গতকাল রবিবার ১৮ ডিসেম্বর ২০২৫, ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, হাদিকে গুলি করা দুই সন্ত্রাসী ফয়সাল ও আলমগীর দেশেই রয়েছে। অন্যদিকে ডিবির একটি সূত্র দাবি করেছে, দুই সন্ত্রাসী গত শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। তার আগে তারা প্রাইভেট কারে মিরপুর থেকে ময়মনসিংহে যায় এবং পরে সাইকেলযোগে সীমান্ত পার হয়।

এর আগে ঢাকা মহানগর পুলিশ জানায়, হাদিকে হত্যাচেষ্টায় জড়িত দুই সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। তাদের গ্রেপ্তার করা গেলে ঘটনার অর্থায়নকারীদেরও শনাক্ত করা যাবে বলে পুলিশ ধারণা করছে। র‍্যাবের একটি সূত্র জানায়, ধূর্ত প্রকৃতির শুটার ফয়সাল এবং মোটরসাইকেল চালক আলমগীর সব ধরনের ডিভাইস ব্যবহার বন্ধ করে দিয়েছে। তাদের কাছে কোনো মোবাইল ফোন নেই। ফলে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমেও তাদের অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। তবে ডিবি পুলিশ ও র‍্যাব প্রথাগত সোর্স ব্যবহার করে তাদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পুলিশ আরও জানায়, হাদির রাজনৈতিক শত্রুরা সম্ভবত এই ঘটনার সঙ্গে জড়িত। তবে অপরাধী ফয়সাল ও আলমগীর দেশেই আছে বলে তাদের ধারণা। তাদের পাসপোর্ট সিলগালা করা হয়েছে, যাতে কোনো ইমিগ্রেশন দিয়ে তারা বিদেশে যেতে না পারে। পাশাপাশি সীমান্তের অবৈধ পথে পালিয়ে যাওয়ার আশঙ্কায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে গতকাল রবিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম বলেন, হাদিকে ফয়সাল গুলি করেছে এবং আলমগীর মোটরসাইকেল চালকের ভূমিকায় ছিল। তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য পুলিশের কাছে নেই। তবে পালিয়ে যাওয়া ঠেকাতে বিজিবি ও সব বন্দরকে সতর্ক করা হয়েছে।

তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ পারাপার করায় জড়িত কয়েকজনের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফয়সাল ও আলমগীর - দুজনেরই পাসপোর্ট সিলগালা করা হয়েছে। এসএন নজরুল ইসলাম আরও বলেন, গত শনিবার রাত থেকে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ শুরু হয়েছে। নগরবাসীর সহায়তাও প্রয়োজন। আশপাশে কোনো দুষ্কৃতকারীকে দেখলে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাজার হাজার জুলাইযোদ্ধার নিরাপত্তা ব্যক্তিগতভাবে বা আলাদা করে নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে হাদির মতো যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন বা গান পয়েন্টে আছেন, তাদের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ইমিগ্রেশন ডেটাবেজ যাচাই করে এখন পর্যন্ত ফয়সাল ও আলমগীরের দেশত্যাগের কোনো তথ্য পাওয়া যায়নি। ফয়সালের পাসপোর্ট নম্বর পাওয়া গেছে। সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী, তিনি সম্ভবত গত জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন। এরপর আর কোনো বহির্গমনের তথ্য নেই। কারা হাদির ওপর হামলা করতে পারে - এমন প্রশ্নে তিনি বলেন, হাদির রাজনৈতিক শত্রুরাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

হাদিকে হত্যাচেষ্টার মূল সন্দেহভাজন ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করেছে র‍্যাব। গতকাল ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, হাদিকে গুলির ঘটনার আগে ও পরে এই তিনজনের সঙ্গে ফয়সালের যোগাযোগ ছিল। সেই সন্দেহ থেকেই তাদের আটক করা হয়েছে। পরবর্তী তদন্ত সংশ্লিষ্ট থানা পুলিশ করবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

হজ শেষে ফিরেছেন ৩৭ হাজারের বেশি বাংলাদেশি : মৃত্যু ৪৮ হাজির

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। একই সময়ে বিভিন্ন কারণে সৌদি আরবে ৪৮ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে বলা হয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার

তিস্তা মহাপরিকল্পনায় ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি : দেড় মাসে প্রতিবেদন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামী প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান : মন্ত্রিসভার শুভেচ্ছা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার সভা

পররাষ্ট্রমন্ত্রি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রী ও স্পিকারের অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ২ জুন ২০২৬ রাতে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় বলা হয়, এ সাফল্য বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান