আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩ মার্চ ২০২৬: আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালীর আশপাশে অবস্থান করছে বাংলাদেশি পতাকাবাহী চারটি জাহাজ। এর মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি জাহাজ ইরানের ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে নোঙর করা বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ থেকে মাত্র প্রায় ১০০ গজ দূরে ইরানের একটি ড্রোন বিস্ফোরিত হয়। এতে জাহাজটি এবং এর ৩১ জন নাবিক অক্ষত থাকেন।
গত শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ হামলার পর নিরাপত্তার কারণে জাহাজটি থেকে পণ্য খালাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দুই দিন পর আবার খালাস কার্যক্রম শুরু হয়। তবে পণ্য খালাস শেষ হলেও যুদ্ধসংকুল পরিস্থিতির কারণে জাহাজটি এখনই হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না।
বিএসসি ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালীর আশপাশে আরও তিনটি বাংলাদেশি জাহাজ রয়েছে। এর মধ্যে কেএসআরএম গ্রুপের দুটি এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) একটি জাহাজ রয়েছে। নিরাপত্তার স্বার্থে এসব জাহাজকে গতি কমানোসহ কিছু বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
কেএসআরএম গ্রুপের নির্বাহী পরিচালক মেহেরুল করিম জানান, তাদের একটি জাহাজ ওমানের সালালা বন্দরের দিকে এবং অন্যটি কুয়েতের উদ্দেশে যাচ্ছিল। স্বাভাবিক অবস্থায় তিন-চার দিনের মধ্যে গন্তব্যে পৌঁছার কথা থাকলেও ঝুঁকি এড়াতে জাহাজ দুটিকে গতি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মার্কেন্টাইল শিপিং লাইনসের একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের শারজার খোর ফাক্কান বন্দরে জ্বালানি নেওয়ার কথা ছিল। নাবিকদের নিরাপত্তার কথা বিবেচনায় সেই যাত্রা স্থগিত করা হয়েছে। বর্তমানে জাহাজটি আরব সাগরে অবস্থান করছে।
এদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন বিএসসির জাহাজ এমভি বাংলার জয়যাত্রা গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ কাতারের মোসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে জেবেল আলী বন্দরে পৌঁছে। পরদিন যুদ্ধ পরিস্থিতির কারণে বন্দরে রেড অ্যালার্ট জারি করা হলে জাহাজ থেকে পণ্য খালাস সাময়িকভাবে বন্ধ করা হয়।
জাহাজে থাকা নাবিক আতিকুল হক সামাজিক মাধ্যমে লিখেছেন, তাদের জাহাজের মাত্র ১০০ গজ সামনে ইরানি ড্রোন বিস্ফোরিত হয়, তবে আল্লাহর রহমতে জাহাজ ও নাবিকরা নিরাপদ আছেন। আরেক নাবিক স্যাটেলাইট ফোনে জানান, ড্রোনের আলো ও বিস্ফোরণের বিকট শব্দে মুহূর্তের জন্য মনে হয়েছিল তাদের জাহাজটিই হামলার লক্ষ্যবস্তু। এতে জাহাজে থাকা নাবিকদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
সংস্কার/ইএমই
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়