আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ১২ নভেম্বর ২০২৫ : বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৬ সালের হজ্ব্ব ব্যবস্থাপনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ বিকেলে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক বৈঠকে এই দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়, যা আগামী হজ্ব মৌসুমের প্রস্তুতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ্ব ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ্বযাত্রী হজ্ব পালন করতে পারবেন বলে নির্ধারিত হয়েছে।
চুক্তি স্বাক্ষরের আগে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ্ব ব্যবস্থাপনা, যাত্রীসেবা ও সংগঠনিক অগ্রগতির বিষয়গুলো সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রীর কাছে উপস্থাপন করেন। পাশাপাশি, তিনি মিনায় তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বৃদ্ধি করার অনুরোধও জানান। বৈঠকে সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের হজ্ব ব্যবস্থাপনায় সাম্প্রতিক বছরগুলোতে হওয়া উন্নতির প্রশংসা করেন এবং বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ধর্ম উপদেষ্টা সৌদি মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান, যা সৌদি মন্ত্রী সানন্দে গ্রহণ করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ্ব অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দার বাংলাদেশ কনসুল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ্ব) ড. মঞ্জুরুল হক, এবং কাউন্সিলর (হজ্ব) মো. কামরুল ইসলাম প্রমুখ। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের হজ্ব ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে, যা ভবিষ্যতে হাজিদের সেবায় নতুন মানদণ্ড তৈরি করবে।
সংস্কার/ইএফহ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ