অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সিটি নির্বাচন সামনে রেখে মাঠে তৎপরতা জামায়াত-এনসিপি

ছবি : সংগৃহীত

সংস্কার ৪ মে ২০২৬ সোমবার: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা বাড়লেও এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর নাগরিক সেবা সচল রাখতে সব সিটি করপোরেশনে অস্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রস্তুতি শেষে দ্রুত নির্বাচন শুরু হবে এবং ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার আগেই বিএনপি ছাড়া অন্য দলগুলো, বিশেষ করে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), প্রার্থী ঘোষণা ও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। জাতীয় নির্বাচনে জোটবদ্ধ থাকলেও সিটি নির্বাচনে এককভাবে অংশ নিতে চায় দুই দলই। এতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে ঘিরে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে।

গত ২৯ মার্চ ২০২৬ এনসিপি ঢাকা উত্তর ও দক্ষিণসহ পাঁচটি সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করে। উত্তরে আরিফুল ইসলাম আদিব ও দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী করা হয়। অন্যদিকে জামায়াত দক্ষিণে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা দিলেও দলটি বলছে, এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। উত্তরে জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে সাদিক কায়েমকে ঘিরে আলোচনার মধ্যে ইসলামী ছাত্রশিবির জানিয়েছে, সংগঠনের দায়িত্বে থাকা কেউ অন্য দলের প্রার্থী হতে পারবেন না।

জামায়াত ও এনসিপি সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচন জোটগতভাবে নয়, এককভাবে করার পক্ষে তারা। এজন্য উভয় দলই সাংগঠনিক শক্তি বাড়াতে মাঠে কাজ করছে। এনসিপি ইতোমধ্যে বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকারসহ কয়েকজনকে দলে নিয়েছে এবং আরও নেতাকে টানার চেষ্টা করছে। অন্যদিকে জামায়াত জাতীয় নির্বাচনে ভালো ফলের পর সংগঠন আরও শক্তিশালী করতে তৎপরতা বাড়িয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কেন্দ্রীয়ভাবে অনুমোদনের পরই প্রার্থী চূড়ান্ত করা হবে। মাওলানা আবদুল হালিম জানান, এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি, তবে প্রস্তুতি চলছে।

এনসিপির নেতারা বলছেন, দলীয় প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে, তাই নিজস্ব শক্তি যাচাই করতে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে তারা।

অন্যদিকে বিএনপিতে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। দলটির নেতারা জানান, তফসিল ঘোষণা না হওয়ায় প্রার্থী নির্ধারণ হয়নি, তবে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। ঢাকা উত্তরে তাবিথ আউয়াল ও প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নাম আলোচনায় রয়েছে। দক্ষিণে প্রশাসক আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও হাবিব-উন-নবী খান সোহেলের নাম শোনা যাচ্ছে।

বিএনপির নেতারা মনে করছেন, জামায়াত ও এনসিপি সিটি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। জাতীয় নির্বাচনে ঢাকার কয়েকটি আসনে জামায়াত ও এনসিপির সাফল্যের কারণে সিটি নির্বাচনেও তার প্রভাব পড়তে পারে। ফলে অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাদের মাঠে নামানো জরুরি বলে মনে করছেন তারা।

বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তফসিল ঘোষণার পরই দলীয় সিদ্ধান্ত স্পষ্ট হবে।

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। ভোটার তালিকা প্রস্তুত, সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পরীক্ষা, আবহাওয়া ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে তফসিল ঘোষণা করা হবে, যার জন্য কমপক্ষে ৪৫ দিনের প্রস্তুতি প্রয়োজন।

সংস্কার/ইএমই

 

সম্পর্কিত খবর

নতুন বেতন কাঠামোয় বাতিল হচ্ছে সরকারি কর্মচারীদের বিশেষ প্রণোদনা

জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ

স্বেচ্ছায় দেশে ফিরলেন লিবিয়ার আটককেন্দ্রে থাকা ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ

কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড : ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া