আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৮ ফেব্রুয়ারী ২০২৬: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি একই দিনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে জুলাই সনদ গণভোট। জুলাই গণ-অভ্যুত্থানের পর এই নির্বাচন রাজনৈতিক ও গণতান্ত্রিক, উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্ব যেমন বেড়েছে, তেমনি নিরাপত্তা ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।
নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের ওপর হুমকি, হামলা ও চাপের আশঙ্কা বিবেচনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন (Article 19) সাংবাদিক নিরাপত্তা বিষয়ে একটি বিশেষ ১৮ দফা নির্দেশিকা প্রকাশ করেছে। নির্দেশনাগুলো সংক্ষেপে তুলে ধরা হলো, ১. আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী প্রতিবাদ ভারকালে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। ২. সাংবাদিক পাঠানোর আগে মিডিয়া হাউসকে ঝুঁকি মূল্যায়ন করতে হবে এবং হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেটসহ নিরাপত্তা সরঞ্জাম দিতে হবে। ৩. নির্বাচন কভার করা সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। ৪. সম্ভাব্য সহিংসতা, হুমকি, নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের উপস্থিতি সম্পর্কে পূর্বজ্ঞান থাকা জরুরি। ৫. হাঁপানি বা শ্বাসকষ্টে আক্রান্তদের টিয়ার গ্যাসের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা এবং কন্টাক্ট লেন্স ব্যবহার না করা। ৬. গর্ভবতী নারী সাংবাদিকদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক ঝুঁকি মূল্যায়ন করে দায়িত্ব নির্ধারণ। ৭. সহজে চলাচলযোগ্য পোশাক ও জুতা পরা এবং দাহ্য বা রাজনৈতিক রঙের পোশাক এড়িয়ে চলা। ৮. ভিড় কভার করার সময় নিরাপত্তা কৌশল, এস্কেপ রুট ও জরুরি মিটিং পয়েন্ট নির্ধারণ। ৯. নিজের চলাচল ও আশপাশের পরিস্থিতি সম্পর্কে সর্বদা সজাগ থাকা। ১০. ফটোসাংবাদিক ও ক্যামেরাপার্সনের জন্য বাড়তি সতর্কতা; গলায় ক্যামেরা স্ট্র্যাপ না পরা। ১১. গাড়ি থাকলে দ্রুত প্রস্থানের সুবিধাসহ নিরাপদ স্থানে পার্কিং। ১২. ডিভাইস বা ইকুইপমেন্ট দখলের চেষ্টা হলে কীভাবে সুরক্ষা নিশ্চিত করতে হবে তা আগেই জানা। ১৩. দলবদ্ধভাবে কাজ করা ও নিয়মিত যোগাযোগ বজায় রাখা। ১৪. সাংবাদিক পরিচয়পত্র দৃশ্যমান রাখা এবং পরিচিতিমূলক ভেস্ট পরা। ১৫. অতিরিক্ত টাকা ও মূল্যবান জিনিস সঙ্গে না রাখা। ১৬. অপরাধসংক্রান্ত ছবি প্রকাশে ভুক্তভোগীর পরিচয় সুরক্ষা ও তদন্তে ক্ষতি হয় এমন তথ্য এড়িয়ে চলা। ১৭. সাক্ষাৎকারের আগে বিষয় ও সাক্ষাৎকারদাতার উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা। ১৮. ডিভাইসে শক্তিশালী পাসওয়ার্ড, এনক্রিপশন ও ফায়ারওয়াল ব্যবহার করা। আর্টিকেল নাইনটিন বিশ্বব্যাপী মত প্রকাশ ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে।
সংস্কার/ইএমই
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া