অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত : সাভার ও আশুলিয়া হচ্ছে সিটি করপোরেশন

ছবি : ইন্টারনেট

সংস্কার ২১ অক্টোবর ২০২৫: সাভার ও আশুলিয়া নিয়ে নতুন সিটি করপোরেশন গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

সাভার পৌরসভা ও আশুলিয়া অঞ্চল মিলিয়ে নতুন ‘সাভার সিটি করপোরেশন’ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে চলতি মাসের ১২ অক্টোবর ২০২৫ মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে প্রধান উপদেষ্টার অনুমোদনের পর উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সরকারি প্রতিবেদনে বলা হয়, দ্রুত নগরায়ণ, শিল্পকারখানার প্রসার এবং বিপুল জনসংখ্যার কারণে সাভার এখন কার্যত এক বিশাল নগর এলাকায় পরিণত হয়েছে। কিন্তু বর্তমান পৌরসভার সীমিত জনবল ও সম্পদ দিয়ে ক্রমবর্ধমান নাগরিক চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। বিশেষ করে আশুলিয়া অঞ্চলে গার্মেন্টস শিল্প, শ্রমিকবসতি ও আবাসিক এলাকা গড়ে ওঠায় শহুরে সেবার প্রয়োজন আরও বেড়েছে। বর্জ্য ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ পানি সরবরাহ এবং পরিবেশ সংরক্ষণে ইউনিয়ন পরিষদগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে এ অঞ্চলের মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে-যানজট, অপর্যাপ্ত অবকাঠামো, স্যানিটেশন ও সেবা সংকটে। 

প্রস্তাবে আরও বলা হয়েছে, কেরানীগঞ্জ উপজেলা অপরিকল্পিত নগরায়ণের মুখে পড়েছে। পৌরসভা বা সিটি করপোরেশনের মতো সংগঠিত প্রতিষ্ঠান না থাকায় রাস্তা, ড্রেনেজ, পানি সরবরাহ ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক সেবায় ঘাটতি তৈরি হয়েছে। সরকার মনে করছে, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম নিলে কেরানীগঞ্জকে একটি আধুনিক উপশহর হিসেবে গড়ে তোলা সম্ভব। এ প্রেক্ষাপটে সরকার সাভার ও আশুলিয়াকে একীভূত করে ‘সাভার সিটি করপোরেশন’ গঠন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আনার প্রস্তাব অনুমোদন করেছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগকে প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন,“সরকারের এই সিদ্ধান্ত যুগান্তকারী। এর ফলে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত এ অঞ্চলের মানুষ অবশেষে তাদের প্রাপ্য নাগরিক সেবা ও মর্যাদা পাবে।” তিনি আরও জানান, নতুন সিটি করপোরেশন গঠনের মাধ্যমে সাভার ও আশুলিয়ার অবকাঠামো, যোগাযোগ, বর্জ্য ব্যবস্থাপনা ও জনসেবায় বড় ধরনের উন্নয়ন ঘটবে। 

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

নতুন বেতন কাঠামোয় বাতিল হচ্ছে সরকারি কর্মচারীদের বিশেষ প্রণোদনা

জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ

স্বেচ্ছায় দেশে ফিরলেন লিবিয়ার আটককেন্দ্রে থাকা ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ

কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড : ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া