আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ০১ ডিসেম্বর ২০২৫: দেশের ব্যাংকিং খাতে বড় পরিবর্তন এনে পাঁচটি দুর্বল আর্থিক প্রতিষ্ঠানকে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ এখন কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই নতুন এই প্রতিষ্ঠানটি ব্যাঙ্কিং অঙ্গনে আত্মপ্রকাশ করল। সরকারি মালিকানাধীন নবগঠিত এই বৃহৎ ইসলামী ব্যাংকের নেতৃত্বে আনা হয়েছে সাবেক জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে। সোমবার ১ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ঘোষণায় জানানো হয়,ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ সম্পূর্ণ সক্ষমতা নিয়ে সাধারণ গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান শুরু করবে। শুরু থেকে পূর্ণাঙ্গ সেবা চালুর প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
যে পাঁচটি প্রতিষ্ঠান একীভূত হয়ে নতুন ব্যাংকটি গঠন করেছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,গ্লোবাল ইসলামী ব্যাংক,সোশ্যাল ইসলামী ব্যাংক,এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। একীভূতকরণের মাধ্যমে এই ব্যাংকগুলো এখন একই ছাঁয়াতলে একই নামে পরিচালিত হবে। নতুন এই ব্যাংকের যাত্রায় অর্থখাতের স্থিতিশীলতা বাড়বে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।
সংস্কার/ইএফহ
আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,
সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।