আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৪ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি ইসলামী ধারার রাজনৈতিক দল মিলিয়ে মোট ৭২টি আসনে জয় পেয়েছে। ১৯৭৩ সালের পর এই প্রথম একাধিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল একসঙ্গে সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের ফল বিশ্লেষণে দেখা গেছে, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া এনসিপি ছয়টি আসনে জয়লাভ করেছে।
জামায়াতে ইসলামী ছাড়া ইসলামী ধারার আরও তিনটি দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস, মোট চারটি আসনে জয় পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং বাকি দুই দল একটি করে আসনে বিজয়ী হয়েছে।
স্বাধীনতার পর ১৯৭৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো ইসলামী দল সংসদে আসন পায়নি। জানা গেছে, ‘রিকশা’ প্রতীকে নির্বাচন করে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ-২ ও মাদারীপুর-১ আসনে জয় পেয়েছে। মাদারীপুর-১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বিপুল ভোটে নির্বাচিত হন। ময়মনসিংহ-২ আসনে দলটির প্রার্থী মাওলানা মুহাম্মাদুল্লাহ ১ লাখ ৪৬ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হন।
এদিকে ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিস দেয়ালঘড়ি প্রতীকে সিলেট-৫ আসনে জয়লাভ করেছে। এ আসনে মুফতি আবুল হাসান নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশজুড়ে প্রায় সব আসনে প্রার্থী দিলেও প্রথমবারের মতো একটি আসনে জয় পেয়েছে। দলটির প্রার্থী মো. অলি উল্লাহ বরগুনা-১ আসনে বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সংস্কার/ইএমই
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়