আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৪ জানুয়ারী ২০২৬: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ বলেছেন, স্বাধীনতার পর থেকে বারবার দেশের ক্ষমতা এক ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। সংবিধানের এই মারাত্মক দুর্বলতা দূর করতেই জুলাই সনদ প্রণয়ন ও গণভোটের আয়োজন করা হয়েছে। শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনদ তৈরি করেছে। এতে সংবিধানে কিছু সুস্পষ্ট পরিবর্তনের প্রস্তাব রয়েছে, যা বাস্তবায়িত হলে একক ব্যক্তির হাতে ক্ষমতার কেন্দ্রীভূত থাকা বন্ধ করা সম্ভব হবে। তিনি বলেন, বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমার বিধান রয়েছে, যার মাধ্যমে অধস্তন আদালত থেকে সর্বোচ্চ আদালতে দণ্ডিত ব্যক্তিকেও ক্ষমা করা যায়। বাস্তবে এই ক্ষমতা প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই প্রয়োগ হয় এবং এর ভয়াবহ অপব্যবহার হয়েছে।
এই সমস্যা সমাধানে জুলাই সনদে একটি কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বিধান রাখা হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি ছাড়া রাষ্ট্রপতি কাউকে ক্ষমা করতে পারবেন না। এ পরিবর্তন কার্যকর করতে গণভোটে জনগণের সম্মতি প্রয়োজন বলেও উল্লেখ করেন আলী রীয়াজ।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ যেন এককভাবে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সে জন্য রাজনৈতিক দলগুলো এক ব্যক্তির প্রধানমন্ত্রিত্বের মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমিত করতে একমত হয়েছে। জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তা বাস্তবায়ন সম্ভব হবে।
সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে অপপ্রচারের বিষয়ে আলী রীয়াজ বলেন, গণভোট হলে এসব বিষয় সংবিধান থেকে বাদ যাবে - এমন দাবি সঠিক নয়। জুলাই সনদে রাষ্ট্রব্যবস্থার ৮৪টি বিষয়ে পরিবর্তনের কথা বলা হলেও কোথাও বিসমিল্লাহ, আল্লাহর ওপর আস্থা বা রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের কথা এই ৮৪টির মধ্যে উল্লেখ নেই।
সংস্কার/ইএমই
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়