আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৪ মে ২০২৬ সোমবার: রাজধানীর রায়েরবাজার এলাকায় নতুন থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে রাজপথে আগের মতো চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা নেই। তবে তাদের নাম ব্যবহার করে মাঝারি সারির অপরাধীরা চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। এসব অপরাধ দমনে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
তিনি জানান, বসিলায় ১০০ সদস্যের একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখানে এপিবিএনের ৬৬ জন সদস্য দায়িত্ব পালন করছেন। তারা দিন-রাত ব্লক রেইড পরিচালনা করছেন। এছাড়া মোহাম্মদপুর এলাকায় আরও দুটি ক্যাম্প রয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করতে চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে ১ মে থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। মাত্র ৪৮ ঘণ্টায় ৫৮ জন চাঁদাবাজ এবং তাদের ৯৪ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধীরা দেশের যেখানেই পালিয়ে যাক না কেন, প্রযুক্তি ও স্থানীয় পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হবে। সন্দেহভাজনদের যাচাই করে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে শাস্তির আওতায় আনা হচ্ছে এবং বড় অপরাধীদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হচ্ছে।
অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান, আকস্মিক ব্লকেড, তল্লাশিচৌকি ও সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। ডিবি, সিটিটিসি ও সাইবার টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপরাধীদের নজরদারিতে রেখেছে।
ডিএমপি জানায়, বড় বাজার, বিপণিবিতান ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিয়মিত ও ঝটিকা অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে ২৪ ঘণ্টার মধ্যে বড় পরিমাণ মাদকও জব্দ করা হয়েছে।
সংস্কার/ইএমই
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া