অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংক নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ

ছবি : সংগৃহীত

সংস্কার ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার: রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম, বেনামি ফেসবুক পোস্ট এবং নামসর্বস্ব অনলাইন মাধ্যমে সংঘবদ্ধভাবে গুজব ও অপপ্রচার চালিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ব্যাংকগুলোর দায়িত্বশীল সূত্রের দাবি, ৫ আগস্টের আগে ও পরে সুবিধাভোগী একটি চক্র নিজেদের প্রভাব ধরে রাখতে এসব অপতৎপরতায় জড়িত। সম্প্রতি চার ব্যাংকের এমডি ও সিইওদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে বিভিন্ন অনলাইন গ্রুপে বেনামি পোস্ট ছড়ানো হয়েছে। পাশাপাশি বর্তমান এমডিদের দ্রুত অপসারণ করা হচ্ছে বলেও গুজব ছড়ানো হচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে।

ব্যাংকসংশ্লিষ্ট একাধিক সূত্রের ভাষ্য, এসব অপপ্রচারের পেছনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কিছু সুবিধাভোগী কর্মকর্তা ও নির্বাহী রয়েছেন, যারা আগে আওয়ামী সরকারের সময় বিভিন্ন সুবিধা পেয়েছিলেন এবং এখন নতুন পরিচয়ে সক্রিয় হয়েছেন। সোনালী ব্যাংকের কয়েকজন জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজারের দাবি, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে চার ব্যাংকে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খানসহ অন্য ব্যাংকের প্রধানরাও অস্থিরতা নিয়ন্ত্রণ, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নেন।

সোনালী ব্যাংকের কর্মকর্তাদের মতে, নতুন কিছু সংগঠনের পরিচয়ে বিভিন্ন অনৈতিক দাবি-দাওয়া, বদলির চাপ এবং কর্মকর্তাদের হয়রানির চেষ্টা করা হলেও কর্তৃপক্ষ তা কঠোরভাবে মোকাবিলা করেছে। একই সঙ্গে দীর্ঘদিনের পদোন্নতির জট নিরসন, নতুন সাংগঠনিক কাঠামো প্রণয়ন, সেবার পরিধি ও ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। তাদের দাবি, শওকত আলী খানের নেতৃত্বে ২০২৫ ও ২০২৬ সালে সোনালী ব্যাংক রেকর্ড মুনাফা অর্জন করেছে, প্রথমবারের মতো নিট মুনাফা করেছে, মূলধন ঘাটতি শূন্যে নামিয়েছে এবং তিন বছর মেয়াদি নতুন সাংগঠনিক কাঠামো অনুমোদন পেয়েছে।

অন্যদিকে জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের সূত্র জানায়, নতুন এমডিরা দায়িত্ব নেওয়ার পর বৈষম্য কমানো, সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং অভিযুক্তদের বদলির মাধ্যমে কর্মপরিবেশ স্বাভাবিক করেছেন। যদিও খেলাপি ঋণের চাপের কারণে সোনালী ব্যাংক ছাড়া অন্য তিনটি ব্যাংক লাভ করতে পারেনি, তবে আর্থিক সূচক উন্নয়নের পথে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ অবস্থায় গুজবের কারণে নেতৃত্বে পরিবর্তন এলে ব্যাংকগুলোতে আবারও অস্থিরতা তৈরি হতে পারে।

ব্যাংকসংশ্লিষ্ট মহলের ধারণা, অনলাইনে চলা এই অপপ্রচার দেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করার বৃহত্তর প্রচেষ্টার অংশ। তাদের অভিযোগ, ব্যাংকগুলোতে এখনো সক্রিয় থাকা কিছু কর্মকর্তা এসব গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন। সাধারণ কর্মকর্তারা এ ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া এমডি ও ডিএমডিরা অতীতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। বর্তমানে সেই অনুষ্ঠানগুলোর ছবি ও ভিডিও খণ্ডিতভাবে প্রচার করে তাদের বিরুদ্ধে অপপ্রচার ও ব্ল্যাকমেইলের চেষ্টা চলছে। তাদের দাবি, এসব প্রচারণা ভিত্তিহীন এবং গুরুত্ব দেওয়ার মতো নয়।

তারা আরও বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু বর্তমান এমডিদের নিয়ে গুজব ছড়ানোর কারণে কাজের স্বাভাবিক পরিবেশ কিছুটা ব্যাহত হচ্ছে। তাই ব্যাংকখাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের অবস্থান স্পষ্ট করার প্রয়োজন রয়েছে।

সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার সব দিক যাচাই-বাছাই করেই তাকে এমডি হিসেবে নিয়োগ দেয়। এখন একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন গুজব ও অপপ্রচার চালাচ্ছে, যা ব্যাংকের স্বাভাবিক দায়িত্ব পালনকে কঠিন করে তুলছে।

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, দেশের আর্থিক কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫ আগস্টের পর আগের এমডিদের সরিয়ে দেওয়ার পর নতুন এমডিদের নিয়োগ দেওয়া হয়। তার মতে, বর্তমান এমডিরা একটি অস্থিতিশীল পরিস্থিতি থেকে ব্যাংকগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এ অবস্থায় আবার নেতৃত্বে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে ব্যাংকখাতে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে এবং দেশের আর্থিক খাতও ক্ষতির মুখে পড়তে পারে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

নতুন কর্মসূচির ভিত্তিতে একমত আইএমএফ : সংস্কারে সন্তোষ প্রকাশ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের আর্থিক সংস্কার, রাজনৈতিক দায়িত্বশীলতা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। সোমবার ১৩ জুলাই ২০২৬ সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকংবিষয়ক মিশন প্রধান ইভো ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের

নতুন তিন বছরের ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা শুরু

ঢাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বাংলাদেশের মধ্যে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে বাংলাদেশ ব্যাংকে পরিচিতিমূলক বৈঠকের মাধ্যমে এ আলোচনা শুরু হয়। তিন বছর মেয়াদি নতুন কর্মসূচির আওতায় বাংলাদেশ ৪ থেকে ৪ দশমিক

ভেনিজুয়েলার ভূমিকম্পে জরুরি ত্রাণে ৩০ কোটি ডলার চাইল জাতিসংঘ

ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, আগামী ছয় মাসে ১৩ লাখ মানুষের জরুরি সহায়তার জন্য ২৯ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন। এদিকে দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮১১ জনে পৌঁছেছে, আহত হয়েছেন প্রায় ১

বাংলা কিউআরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ : নজরদারির দাবি

দেশে নগদনির্ভর অর্থনীতি থেকে ডিজিটাল লেনদেনে রূপান্তরের লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক চালু করেছে ‘বাংলা কিউআর’ ব্যবস্থা। এর মাধ্যমে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের গ্রাহকরা একটি কিউআর কোড ব্যবহার করেই সহজে মূল্য পরিশোধ করতে পারেন। এতে ব্যবসায়ীদের