অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মোদির ‘গণতন্ত্র’ দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের

সম্প্রতি জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত ‘ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচনকে গণতন্ত্রের উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এমন দাবিকে ‘উদ্ভট এবং ভ্রান্ত দাবি করে দৃঢ়তার সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এ খবর দিয়েছে পাকিস্তান থেকে প্রকাশিত অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরকে পাকিস্তানিরা নতুন করে নাম দিয়েছে ‘ইন্ডিয়ান ইলিগ্যালি অকুপাইড জম্মু এন্ড কাশ্মীর (আইআইওজেকে)। অর্থাৎ ভারতের অবৈধ দখলীকৃত জম্মু ও কাশ্মীর। সম্প্রতি সেখানে ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের প্রশংসা করে একে গণতন্ত্রের একটি উদাহরণ হিসেবে আখ্যায়িত করেন নরেন্দ্র মোদি। কিন্তু পাকিস্তানিরা ওই নির্বাচনকে বিতর্কিত বলে আখ্যায়িত করেছে। এখানে উল্লেখ্য যে, ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলেছেন, ভারতে কোনো গণতন্ত্র নেই। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে বা যারাই অবস্থান নেন তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়। রাহুল গান্ধীর এমন আক্রমণের জবাবে নরেন্দ্র মোদি ওই মন্তব্য করেন। জবাবে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। 

সম্পর্কিত খবর

গাজা ইস্যুতে মুসলিম ঐক্যের আহ্বান : নেতানিয়াহুর সমালোচনায় এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অত্যাচারী শাসক’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে

মহাকাশ প্রযুক্তিতে পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

পাকিস্তান ও তুরস্ক প্রতিরক্ষা, মহাকাশ উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তুরস্ক সফরকালে পাকিস্তান

৩৩ বছরের পর মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণ উদ্বোধন

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির এই দিনে, ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার অনুষ্ঠানের এই দায়িত্ব পালন করবেন তৃণমূল কংগ্রেস থেকে

ইব্রাহিমি মসজিদের দরজা ফিলিস্তিনিদের জন্য বন্ধ - এলাকায় নিষেধাজ্ঞা জারি

পশ্চিম তীরের হেবরনে পরিস্থিতি আবারও অস্বস্তিকর হয়ে উঠেছে,কারণ ইসরায়েলি প্রশাসন মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদের গেট বন্ধ করে দিয়েছে এবং পুরোনো শহরজুড়ে কঠোর কারফিউ কার্যকর করেছে। দীর্ঘদিন ধরে দখল,টহল এবং বসতি স্থাপনকারীদের উপস্থিতির কারণে উত্তেজনা বিরাজমান এই এলাকা