আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে শ্রমবাজারে অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের জন্য স্বস্তির খবর এসেছে মালয়েশিয়া থেকে। দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য তাদের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সম্মত হয়েছে, যা নতুন আশার সঞ্চার করেছে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন মানবসম্পদমন্ত্রী দাতো শ্রী রমনন রামকৃষ্ণন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত ছিলেন।
বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়, উভয় দেশ স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবসম্মত কাঠামোর মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদা অনুযায়ী দ্রুত কর্মী নিয়োগ শুরু হবে। পাশাপাশি দালালচক্রের দৌরাত্ম্য কমানো, অভিবাসন ব্যয় হ্রাস এবং বিশ্বস্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। ইরানসহ কয়েকটি দেশের আকাশপথ বন্ধ থাকায় অভিবাসী কর্মীদের চলাচল ব্যাহত হচ্ছে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান গত দেড় মাস ধরে আকাশসীমা আংশিক বন্ধ রাখায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত এক মাসে মধ্যপ্রাচ্যগামী ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে, ফলে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
এই পরিস্থিতিতে অনেক প্রবাসী কর্মী দেশে এসে আটকা পড়েছেন, অনেকের ভিসার মেয়াদ শেষের পথে। আবার কেউ কেউ প্রবাসে থেকেও বাসা থেকে বের হতে পারছেন না। ওমরাহ যাত্রীদের একটি বড় অংশও দেশ ও সৌদি আরবে আটকা পড়েছেন। বিকল্প পথে যাতায়াতে বিমান ভাড়া কয়েকগুণ বেড়ে গেছে। জনশক্তি রফতানিতে এর প্রভাবও স্পষ্ট। বিএমইটির তথ্যে দেখা যায়, জানুয়ারিতে ৯৫ হাজার ৯২ জন, ফেব্রুয়ারিতে ৬৫ হাজার ৬৩৪ জন এবং মার্চে কমে ৪৪ হাজার ৬৫৮ জন কর্মী বিদেশে গেছেন।
বিশ্বের বিভিন্ন দেশে বৈধ শ্রমবাজার সীমিত থাকায় অনেক বাংলাদেশি দালালচক্রের মাধ্যমে ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন, এতে প্রাণহানির ঘটনাও ঘটছে। ফলে দেশের ভাবমর্যাদাও ক্ষুণ্ন হচ্ছে।
এমন পরিস্থিতিতে সরকার বিকল্প শ্রমবাজার খোঁজার ওপর জোর দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের দেশগুলোতে দক্ষ কর্মীর চাহিদা থাকায় সেখানে কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বলা হচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হলে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে পুনর্গঠনে বিপুল শ্রমিকের চাহিদা তৈরি হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
মালয়েশিয়া সফরে গিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মাহদী আমিন ও বাংলাদেশের হাইকমিশনার উপস্থিত ছিলেন। আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। তিনি বাংলাদেশের গণতন্ত্র ও অগ্রগতির প্রশংসাও করেন।
বৈঠকে শ্রমিকদের শোষণ বন্ধে স্বচ্ছ ও কার্যকর নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয় এবং সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করা হয়।
যদিও মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা রয়েছে, তবুও রেমিট্যান্স প্রবাহ এখনো ইতিবাচক। মার্চের প্রথম ২৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৮ কোটি ১০ লাখ ডলার, যা বছরে ১৯ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
সংস্কার/ইএমই
রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ছাড়া গ্রাহকদের আস্থা
দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ আয়োজন করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় দুই হাজার সফল উন্নয়ন কর্মী, বীমা শিল্পের প্রতিনিধি
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা, কৃষিপণ্যের মূল্য সংযোজন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য বিস্তারিত নীতিমালা জারি করা হয়েছে। সোমবার
রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষ ব্যবস্থারত ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)কে নগদ সহায়তা বা তারল্য সুবিধা দেওয়ার নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাসেট পলিসি ডিপার্টমেন্ট-১ এ বিষয়ে নতুন একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে,