অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভোটকেন্দ্রে নেকাবধারী নারী ভোটারদের মুখ দেখাতে হবে

ছবি : সংগৃহীত

সংস্কার ৯ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে হলে পরিচয় যাচাইয়ের স্বার্থে নারী ভোটারকে অবশ্যই মুখ দেখাতে হবে। ভুয়া ভোট রোধে এ বিষয়ে কোনো ছাড় দেবে না নির্বাচন কমিশন (ইসি)। তবে পর্দানশিন নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।  ইসি সূত্র জানায়, ভোটকেন্দ্রে ছবিসহ ভোটার তালিকার সঙ্গে ভোটারের চেহারা মিলিয়ে ব্যালট পেপার দেওয়া হবে। কোনো ভোটার মুখ না দেখালে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়, সে ক্ষেত্রে ব্যালট পেপার দেওয়া হবে না। তবে নারী ভোটার যদি পুরুষ কর্মকর্তার সামনে নেকাব বা বোরকা খুলতে অনিচ্ছুক হন, তাহলে তার পরিচয় যাচাই করবেন মহিলা পোলিং অফিসার।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইন অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা থাকবে এবং ভোট দেওয়ার আগে ভোটারের চেহারার সঙ্গে ছবির মিল বাধ্যতামূলক। এটি ভোট পরিচালনা বিধির অংশ। তিনি জানান, নারী ভোটার নারীর সামনে মুখ দেখালে পর্দা ভঙ্গ হয় না। ইসিসংশ্লিষ্টরা জানান, প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের পরিচয় নিশ্চিতে মহিলা পোলিং অফিসার ও নারী আনসার নিয়োগ দেওয়া হবে। তবে কোনো কেন্দ্রে নারী কর্মকর্তা না থাকলে এবং কোনো নারী মুখ দেখাতে অনিচ্ছুক হলে তাকে জোর করে ভোট দিতে বাধ্য করা যাবে না। সে ক্ষেত্রে ভোট না দিলেও তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না।

আইন বিশেষজ্ঞ ও ইসলামী চিন্তাবিদরা জানান, পরিচয় যাচাইয়ের প্রয়োজনে মুখ দেখানো আইন ও ইসলামের দৃষ্টিতে বৈধ। তবে যেখানে বিকল্প ব্যবস্থা রয়েছে, সেখানে নারী কর্মকর্তার মাধ্যমেই যাচাই করা উত্তম। ইসলামী চিন্তাবিদ মুফতি সাখাওয়াত হোসাইন রাজী বলেন, নারী কর্মকর্তা না থাকলে এবং কেউ মুখ দেখাতে না চাইলে তার জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক নয় এবং এতে কোনো গুনাহ বা আইনি অপরাধ হয় না। নির্বাচন কমিশন সূত্র আরও জানায়, এবারের নির্বাচনে ব্যালট পেপারে ভোট হবে। ফলে ইভিএমের মতো আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় যাচাইয়ের সুযোগ নেই। তাই চেহারা ও ছবির মিলের মাধ্যমেই ভোটারের পরিচয় নিশ্চিত করা হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী, ভোট গ্রহণের সময় ভোটারের পরিচয় নিশ্চিত করা নির্বাচন কর্মকর্তার আইনগত দায়িত্ব। একই সঙ্গে ভোটারের মর্যাদা, সম্মান ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার বিষয়টিও বিবেচনায় রাখছে নির্বাচন কমিশন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

নতুন বেতন কাঠামোয় বাতিল হচ্ছে সরকারি কর্মচারীদের বিশেষ প্রণোদনা

জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ

স্বেচ্ছায় দেশে ফিরলেন লিবিয়ার আটককেন্দ্রে থাকা ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ

কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড : ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া