অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভেনেজুয়েলা ইস্যুতে সামরিক পদক্ষেপে ট্রাম্পের চূড়ান্ত সংকেত

ছবি : সংগৃহীত

সংস্কার ১৬ নভেম্বর ২০২৫: ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা নীতিঅভিযানের বিষয়ে তাঁর অবস্থান ঠিক করে ফেলেছেন বলে জানিয়েছেন। তবে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে, তা গোপন রেখে তিনি নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও উদ্বেগ বাড়িয়ে দিলেন। গত ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,আমি ইতোমধ্যে সিদ্ধান্তে পৌঁছেছি,কিন্তু এখনই বিস্তারিত বলতে পারছি না। তিনি আরও জানান,মাদকদ্রব্যের প্রবাহ কমাতে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্র আগের তুলনায় ভালো অগ্রগতি করেছে। তবে মেক্সিকো এবং কলম্বিয়ার পরিস্থিতি নিয়ে তাঁর প্রশাসন এখনও উদ্বিগ্ন। ট্রাম্পের ভাষায়,আমাদের দেশে মাদকের প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমেছে,কিন্তু প্রতিবেশী দুই দেশে সমস্যা থেকেই গেছে।

গত দুই মাসে দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রগামী বিভিন্ন নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একের পর এক হামলার ঘটনা প্রতিরোধ করেছে। অন্তত ২১টি নৌযানের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে,যদিও সেগুলো আসলেই মাদক পরিবহনের সঙ্গে যুক্ত ছিল কি না তার সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। এসব অভিযানে অন্তত ৮০ জন নিহত হওয়ার কথা জানা গেছে। পরিস্থিতির উত্তেজনা বাড়তে থাকায় ভেনেজুয়েলাও দেশের বিভিন্ন এলাকায় সেনা ও বেসামরিক মিলিশিয়ার উপস্থিতি আরও জোরদার করেছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র নার্কো-টেররিস্ট দমনে নতুন সামরিক মিশন অপারেশন সাদার্ন স্পিয়ার শুরু করেছে। তিনি এক্সে (টুইটার) লিখেছেন,প্রেসিডেন্ট ট্রাম্প এই মিশনের নির্দেশ দিয়েছেন, এবং আমরা তা বাস্তবায়ন করছি।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বৈঠকে শীর্ষ সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে সম্ভাব্য স্থল আক্রমণসহ ভেনেজুয়েলায় সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প পরিকল্পনা উপস্থাপন করেছেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে প্রায় ১২টি যুদ্ধজাহাজ এবং আনুমানিক ১৫ হাজার সৈন্য মোতায়েন করেছে, যা নতুন অপারেশনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র : আনাদোলু এজেন্সি,সিএনএন।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও